আমেরিকার স্বাধীনতার প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’ ভাস্কর্যে হঠাৎ একজন নারী দর্শনার্থী উঠে পড়েছিলেন। এমন ঘটনার পরই নিউইয়র্ক শহরের অদূরে লিবার্টি আইল্যান্ড থেকে পর্যটকদের সরিতে নেয়ার সিদ্ধান্ত জানায় পুলিশ।
ওই নারীকে সেখান থেকে নামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। টানা তিন ঘণ্টা চেষ্টার পর মহিলাটিকে সেখান থেকে নামাতে সক্ষম হন তারা। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
উৎসুক প্রত্যক্ষদর্শীর অনেকেই ঘটনার ছবি ও ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যায় মহিলা স্তম্ভটির মূল অংশে বসে আছেন।
ব্রেইন গ্লাকেন নামের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, তবে স্ট্যাচুতে ওঠা মহিলা ঠিক কি কারণে সেখানে উঠেছিলেন সে বিষয়ে নিশ্চিত হতে পারে নি পুলিশ। এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে কি না সেটাও খতিয়ে দেখবে তারা।
এর আগে, স্ট্যাচু অব লিবার্টির নিচে আন্দোলন করায় অনেকেই গ্রেপ্তার করা হয়। তারা সেখানে ‘এবলিশ আইস’ শিরোনামে ব্যানার হাতে সেখানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছিল।
জানা গেছে, তারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করছিল।
সেখানে অবৈধ অধিবাসীদের শনাক্তকরণ এবং তাদের আমেরিকা থেকে বের করে দেয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করছিল তারা।







