চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসকে হারিয়ে এগিয়ে থাকলেন হোল্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষদিনের রোমাঞ্চের জন্য মঞ্চ প্রস্তুতই ছিল। দেখার ছিল তুলির শেষ আঁচড়টা কে দেন- স্টোকস না হোল্ডার? নাকি তাদের দল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের ক্যারিবীয় বাহিনীই শেষ হাসি হেসেছে, জয়ের ক্যানভাস বুনে। সাউদাম্পটন টেস্টে ৪ উইকেটের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে উইন্ডিজ।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াই যেমন জমে উঠেছিল, পাল্লা দিয়ে জমে উঠেছিল স্টোকস-হোল্ডারের ব্যক্তিগত লড়াইও। সব বিভাগেই জয় আইসিসির সেরা টেস্ট অলরাউন্ডার জেসন হোল্ডারের। ব্যাটে রান না পেলেও প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, দু-ইনিংসে দুবার আউট করেছেন প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকসকে।

সাউদাম্পটনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বেন স্টোকসের ইংল্যান্ডকে ২০৪ রানে আটকে দিয়েছিল। পরে নিজেরা ৩১৮ রানের সংগ্রহ এনে প্রথম ইনিংস থেকেই ১১৪ রানের লিড নেয়।

সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনে স্বাগতিকরা জবাব দিতে নেমে ৮ উইকেটে ২৮৪ রানে পৌঁছায়। শেষদিনে বাকি ২ উইকেটে আরও ২৯ রান যোগ করে, ৩১৩ রানে থামে দ্বিতীয় ইনিংসে।

তাতে সফরকারীদের সামনে ঠিক ২০০ রানের লক্ষ্য দাঁড়ায়। যা ৪ উইকেট অক্ষত রেখেই ছুঁয়ে ফেলে উইন্ডিজ।

রোববার লক্ষ্য ছোঁয়ার পথে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। দুই ওপেনার ব্র্যাথওয়েট ৪ ও ক্যাম্পবেল ৮ রানে দ্রুত ফিরে যান। শাই হোপ ৯ ও রানের খাতা খোলার আগেই ব্রুকস সাজঘরে হাঁটা দিলে বিপদ বাড়ে।

Reneta

সেখান থেকে রোস্টন চেজ ও জার্মেইন ব্লেকউডের লড়াই শুরু। চেজ ৩৭ করে ফিরে গেলেও শেন ডওরিচ ২০ রানে ব্লেকউডকে দারুণ সঙ্গ দেন।

একপাশ আগলে রাখা ব্লেকউড মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হারানোর হতাশায় ডুবেছেন। তবে ফেরার আগে ম্যাচ জেতার কাজের কাজটা করে গেছেন। ১২ চারে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলে। শেষদিকে হোল্ডার অপরাজিত ১৪ রানে ম্যাচ জয় নিশ্চিত করেই ফেরেন।

প্রথম ইনিংসে ৪২ রানে ৬ উইকেট নেয়া হোল্ডার পরের ইনিংসে নিয়েছেন ১ উইকেট। স্টোকসকে প্রথম ইনিংসে ফিরিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও ফিরিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। বিশ্বের সেরা দুই টেস্ট অলরাউন্ডারের লড়াইটা বেশ জমে উঠেছে তাতে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া শ্যানন গ্যাব্রিয়েল পরের ইনিংসে নিয়েছেন ৭৫ রানে ৫ উইকেট। ম্যাচসেরাও তাই ৩২ বছর বয়সী এ পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাব্রিয়েললিড স্পোর্টসস্টোকসহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেজগাঁও থানার হাজতখানায় ডা. সাবরিনা

পরবর্তী

করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড ফ্লোরিডার

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড ফ্লোরিডার

শেরপুরে

শেরপুরে ভোগাই নদীর বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT