চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেইনের চেয়ে পাঁচ টেস্ট বেশি লাগল রাবাদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট হয়ে গেল কাগিসো রাবাদার। সাউথ আফ্রিকার পেসার করাচিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নেমে তৃতীয় দিনে মাইলফলক ছুঁয়েছেন।

বৃহস্পতিবার প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৭৮ রানে থামিয়েছে সাউথ আফ্রিকা। ২৫ বছর বয়সী ডানহাতি পেসার রাবাদা ইনিংসে ৩ উইকেট তুলেছেন। তা দিয়ে ঢুকে পড়েছেন দুইশ উইকেটের ক্লাবে।

স্বাগতিক ব্যাটসম্যান হাসান আলিকে সাজঘরে ফিরিয়ে দুইশ স্পর্শ করেন রাবাদা। ক্যারিয়ারের ৪৪তম টেস্টে মাইলফলকে নাম লেখালেন। তার স্বদেশি পেসার ডেল স্টেইনের লেগেছিল ৩৯ টেস্ট, তিনি প্রোটিয়াদের মধ্যে দ্রুততম।

আর পাকিস্তান স্পিনার ইয়াসির শাহ ৩৩ টেস্টে মাইলফলকটি ছুঁয়েছিলেন, তিনি ইতিহাসের দ্রুততম এই অর্জনে।

ক্যারিয়ারের এই সময়ে ৯বার ইনিংসে ৫ উইকেট ও টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪বার দশ উইকেট নেয়ার কৃতিত্ব আছে রাবাদার।

করাচিতে তার দল অবশ্য কঠিন পরীক্ষায় পড়েছে। প্রথম ইনিংসে সফরকারীরা মাত্র ২২০ রানে গুটিয়ে গেছে। পরে স্বাগতিকদের থামাতে থামাতে করে ফেলেছে ৩৭৮ রান।

Reneta

তাতে দ্বিতীয় ইনিংসে ১৫৮ রানে পিছিয়ে থেকে নামতে হয়েছে প্রোটিয়াদের। এ রান টপকে আবার লিড নেয়ার পালা। খেলা চলছে তৃতীয় দিন বিকেলের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮৪ তুলেছে সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচি টেস্টরাবাদালিড স্পোর্টসস্টেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT