চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার স্পোর্টস কি শুধুই ভারতের স্বার্থ দেখে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৫ বিশ্বকাপে ‘মউকা মউকা’ বিজ্ঞাপন বানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল খেলাধুলা সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। চার বছর বাদে আরেক বিশ্বকাপেও তাদের নিয়ে সমালোচনা এতটুকু কমেনি, বরং বেড়েছে।

এবার তাদের সংযোজন ‘বাপ রে বাপ’ নামের এক বিজ্ঞাপন, যাতে ভারতের শ্রেষ্ঠত্ব ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে প্রায় প্রতি সময়ে। একটি স্বনামধন্য চ্যানেল কীভাবে অপেশাদার আচরণ করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এহসান মানি।

১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুই চিরবৈরী প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। এমনিতেই রাজনৈতিক উত্তেজনার কারণে বেশ উত্তাপ ছড়াচ্ছে দুই দলের বিশ্বকাপ ম্যাচ। তার মধ্যে আবার দুই দেশের দুই বিব্রতকর বিজ্ঞাপনে ঘি পড়ে উত্তাপ যেন হয়ে গেছে অগ্নিকুণ্ড!

দুই দেশের বিজ্ঞাপন যুদ্ধের শুরুটা স্টার স্পোর্টসের হাত ধরেই। চ্যানেলটি আবার এবারের বিশ্বকাপের সম্প্রচারকও। অন্য কোনো চ্যানেল হলে হয়তো বিষয়টা অন্যভাবে মেনে নেয়া যেত, কিংবা সমাধানও করা যেত। কিন্তু যারা বিশ্বকাপ সম্প্রচারের প্রধান সত্ত্বাধিকারী তারাই যদি একটি নির্দিষ্ট দেশের হয়ে লড়াইয়ে নেমে পড়ে তাহলে প্রশ্ন তো উঠবেই। সেক্ষেত্রে চ্যানেলটি কতটুকু পেশাদার আইসিসির কাছে তা নিয়ে দাবি তুলেছেন পিসিবি চেয়ারম্যান।

‘আমার মনে হয় আইসিসির বিষয়টি মাথায় নেয়া উচিত। স্টার বিশ্বকাপের প্রধান সম্প্রচারক। তারা তো ভারতীয় সম্প্রচারক নয়, তারা আইসিসির সম্প্রচারক। সকল দলের প্রতি তাদের নিরপেক্ষ আচরণ করা উচিত। তারা যে বিজ্ঞাপন বানালো এটা মোটেও ক্রিকেটের অংশ নয়।’

পিসিবি চেয়ারম্যানের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ এমনই এক ম্যাচ যাতে বাড়তি বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না। দুই দলের লড়াইকে দূষিত করতে পাকিস্তান কোনো বিব্রতকর সিদ্ধান্ত নেবে না বলেও জানিয়েছেন তিনি।

Reneta

মানির কথায়, ‘আপনারা পাকিস্তানের কাছ থেকে বাড়তি কিছু পাবেন না। তারা বিশ্বকাপে শুধু ক্রিকেট খেলতেই গেছে। আমরা ক্রিকেটকে সবসময়ই স্বদিচ্ছা প্রকাশের হাতিয়ার হিসেবে দেখি। সম্পর্ক উন্নয়নের রাস্তা মনে করি। আমরা বিষয়টাকে এভাবেই রাখতে চাই। এটা একটা খেলা। ভদ্রলোকের খেলা। সেটা তাই থাকা উচিত।’

দুই দলের উত্তেজনায় বাড়তি রসদ যোগাচ্ছে মহেন্দ্র সিং ধোনির ‘বলিদান’ প্রতীকযুক্ত মিলিটারি গ্লাভস। সেই প্রতীকটি ছিল ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের প্রতীক।

সাউথ আফ্রিকার বিপক্ষে ধোনির হাতে সেই গ্লাভস দেখে হইচই হয়েছে অনেক। ধোনিকে গ্লাভস পড়তেও নিষেধ করে দিয়েছে আইসিসি। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ধোনির হাতে অবশ্য সেটা দেখাও যায়নি।

ধোনির গ্লাভস নিয়ে কোনো কথা বলেনি পাকিস্তান। এমনকি ভারতের বিপক্ষে ভিন্ন উদযাপন করতে চাইলেও সে বিষয়ে দলকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে পিসিবি। উদযাপন না করে খেলার দিকে ক্রিকেটারদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পিসিবি প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT