চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধারে তৎপর হচ্ছে ফেডারেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

স্কোয়াশে ভালো করার সম্ভাবনা আছে। সেটাকে কাজে লাগিয়ে দেশের মর্যাদা বাড়ানোর পরিকল্পনা। যার অংশ হিসেবে নানা জায়গায় অব্যবহৃত পড়ে থাকা স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধার করবে ফেডারেশন।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা ঘিরে হয়ে গেল সংবাদ সম্মেলন। সেখানে অনেক তথ্যই দিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম।

‘গোপালগঞ্জে স্কোয়াশ কোর্ট ১৫ বছর ব্যবহার করা হয়নি। আমরা সেটা উদ্ধার করেছি। সেখানকার ১০টি স্কুলের বাচ্চারা এখন খেলছে। তাদের জন্য কোচ পাঠানো হয়েছে। তারা নিজেরা টুর্নামেন্ট খেলেছে।’

‘রাজশাহী, পাবনা এবং নোয়াখালীতেও কোর্ট পড়ে আছে। আমরা সেগুলো ব্যবহার করা শুরু করব। বিকেএসপিতে ছয়জন বাচ্চাকে নিয়ে স্কোয়াশ কোর্স চালু হয়েছে। আশা করি মেয়েদেরকেও বিকেএপিতে নিতে পারব।’

ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয়তা না থাকা, সীমিত সামর্থ্য থাকার বিষয়টি মেনে নিয়েই স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক বললেন, ‘আমাদের আয়োজন ছোট হলেও আপনাদের (সাংবাদিক) যুক্ত করে থাকি। স্কোয়াশকে এগিয়ে নেয়ার জন্য মিডিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা কামনা করি।’

২০ ডিসেম্বর সাত গ্রুপে ভাগ হয়ে ১৪২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। নানা সীমাবদ্ধতার কারণে বুধবারে এসে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হল। ২৭ ডিসেম্বর বিকাল ৩টায় গুলশান ক্লাবে হবে আসরের ফাইনাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কামরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন সমঝোতা স্মারক সই

মে ১৫, ২০২৬

ঈদযাত্রায় ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT