চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল জীবনের প্রথম দিনেও বাবা, শেষ দিনেও বাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আলভার্ডের বাসিন্দা ব্রিটানি গেলার। জীবনের প্রথম স্কুলে যাওয়ার দিনে বাবা জেসন গেলার তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আবার জীবনের শেষ স্কুলের দিনেও বাবার সঙ্গে ফিরেছেন স্কুল থেকে।

বাবাকে পাশে নিয়ে স্কুল জীবনের প্রথম ও শেষ দিনের দুটি ছবি কোলাজ করে টুইটারে প্রকাশ করে পঞ্চাশ হাজার মানুষের বাহবা কুড়িয়েছেন তিনি। বাবা-মেয়ের এমন ভালবাসা মাখা ছবি নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে।

ব্রিটানি সম্প্রতি তার সিনিয়র হাইস্কুল শেষ করেছেন। গত ২৫ তারিখ ব্রিটানি টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন যেখানে পাশাপাশি দুটি ছবি রয়েছে, যার একটি তার কিন্ডারগার্টেনে যাবার দিনের ছবি এবং অপরটি সিনিয়র হাইস্কুলের শেষ দিনের ছবি। দুটি ছবিতেই তার বাবা জেসন গেলার তার পাশে রয়েছেন।

সম্প্রতি ব্রিটানির বাবা জেসন তাদের বাবা-মেয়ের প্রথম স্কুলে যাবার দিনের ছবি খুঁজে পান। সেই কিন্ডারগার্টনের দিনগুলো থেকেই জেসন তার মেয়ে ব্রিটানির স্কুলের শেষ দিন পর্যন্ত তাকে সঙ্গ দিতে চেয়েছেন।

বাবা-মেয়ের স্কুলযাত্রার শেষ দিনে তারা নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করেছেন। সময় কত দ্রুত চলে যায় এই বিষয়টি ভেবে তারা বেশ অবাক হয়েছেন। কিন্ডারগার্টেন থেকে সিনিয়র স্কুল পর্যন্ত বাবা-মায়ের কাছ থেকে পাওয়া নানা ধরনের সহযোগিতার কথা স্মরণ করেছেন ব্রিটানি।

Reneta

স্মৃতিচারণ করে ব্রিটানি বলেছেন: প্রথম স্কুলের দিন আমি খুবই ভীত ও বিচলিত ছিলাম। আমার বাবা এবং মা আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। তারা বলছিলেন যে আমি অন্যান্য বিষয়গুলোর মতো স্কুলকেও পছন্দ করবো। তারা সব সময়ই আমার প্রতি অনেক সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন।

কিন্ডারগার্টেনের প্রথম দিনে জেসন গেলার ব্রিটানিকে নিয়ে পায়ে হেঁটে গিয়েছিলেন। কিন্তু এরপর তারা গাড়িতে করেই যাওয়া আসা করতেন। এখনও ব্রিটানি তার বাবার সঙ্গকে খুব উপভোগ করেন।

এ বিষয়ে তিনি বলেন, বাবার সাথে যে কোন ধরনের সঙ্গই আমি খুব উপভোগ করি। আমরা অনেক সময় এক সাথে থাকি।

জেসন গেলারকে বাবা হিসেবে পেয়ে তিনি নিজেকে খুব ভাগ্যবান ব্যক্তি হিসেবে উল্লেখ করেন ব্রিটানি। তিনি বলেন, আমি নিঃসন্দেহে আশির্বাদপুষ্ট মেয়ে যে জেসনকে আমার বাবা হিসেবে পেয়েছি, এই আশির্বাদ এবং সৌভাগ্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT