ক্রিকেট

স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

নারী আম্পায়ার স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার মাঠে উপস্থিত, চারজন ব্যক্তি আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ম্যাচে আম্পায়ারিং করলেন নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ছেলেদের স্কুল ক্রিকেটে এবারই প্রথম নারী আম্পায়ার দেখা গেল।

মিরপুরের সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে ক্যামব্রিয়ান স্কুলের মুখোমুখি হয় পূর্ব বাসাবো স্কুল। ম্যাচে মো. শাকিরের সঙ্গে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন জেসি।

বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল এবারের স্কুল ক্রিকেটে ২৫ জন নারী আম্পায়ারকে সুযোগ দেয়া হবে। আসরে অংশ নিচ্ছে ৩৪৮টি স্কুল।

জেলা পর্যায়ে হবে ৫৮১ ম্যাচ। বিভাগীয় ও ন্যাশনাল রাউন্ড মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ৬৫৩টি ম্যাচ হবে।

বিষয়:নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…