চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য আলাদাভাবে ফেসবুক বন্ধ করা সম্ভব নয়: বিটিআরসি

নাসিমুল শুভনাসিমুল শুভ
৫:৩০ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

শুধু স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য আলাদাভাবে ফেসবুক বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তাই রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ করা ঠিক হবে না জানিয়ে টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে বিটিআরসি।

টেলিযোগাযোগ বিভাগ পরে তাদের মতামত যোগ করে চিঠিটি পাঠাবেন কেবিনেটে।

এই অবস্থায় ফেসবুক বন্ধ হচ্ছে এমন কোনো গুজব এবং গুজব নির্ভর সংবাদে কান না দেয়ার অনুরোধ জানিয়েছে বিটিআরসি। ফেসবুক বন্ধের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের আগেই গুজব শুরু হওয়ায় “ফেসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি” শিরোনামে একটি চিঠি গণমাধ্যমে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এ বিষয়ে বিটিআরসির মতামত জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে তো ফেসবুক বন্ধ করা সম্ভব নয়। রাত ১২টার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়া বহু প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এই সামাজিক মাধ্যমটি ব্যবহার করেন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ছাড়াও ব্যক্তি পর্যায়ের অনলাইন বিজনেসের জন্যও এই সময়ে ফেসবুক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে।

এছাড়া বিদেশে যোগাযোগের জন্যও মধ্যরাতের সময়টা গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদের জন্য এখন গোটা মাধ্যমটাকে বন্ধ করে দেয়া ঠিক হবে না। বরং শিশু-কিশোরদের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে অভিভাবকদেরই দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে বাবা-মা বাসার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনসহ নানারকম নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে পারেন। আসলে শিশুদেরকে ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে সবার আগে দরকার প্যারেন্টাল গাইডেন্স (অভিভাবকের নির্দেশনা)।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, সরকার ফেসবুক বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে তারা।

Reneta

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, যেসব গুজবধর্মী সংবাদ অনলাইনে প্রকাশিত হয়েছে সেগুলো সঠিক নয়। গুজব না বন্ধ করতে সরকার ফেসবুক বন্ধের বিষয়ে কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জানিয়ে একটি চিঠি গণমাধ্যমে পাঠিয়েছি।’

বিভ্রান্তি দূর করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন স্বাক্ষরিত চিঠির কপিটি প্রকাশ করা হলো:

গত বছর জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ডিসি সম্মেলনের সময় জেলা প্রশাসকরা সরকারকে এ পরামর্শ দেন। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

সেই বৈঠকের সূত্র ধরে গত ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি পাঠায়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এর মতামত জানতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুকফেসবুক বন্ধফেসবুক- সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT