চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল-কলেজ খোলার উস্কানী দেশকে মহামারির দিকে নেয়ার ষড়যন্ত্র: আমু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে করোনা সংকট উত্তরণের পথে আজ বাংলাদেশ। সকল প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে যখন তিনি উন্নয়ন আর অগ্রযাত্রার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করছেন, স্কুল-কলেজ খুলে দেয়ার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তখনই আবার ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে উঠছে, বিভিন্ন ইস্যুতে উস্কানী দিচ্ছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতি ছিলেন আমির হোসেন আমু।

তিনি বলেন: করোনা সংকটকালে স্কুল-কলেজ খুলে দেয়ার জন্য যারা উস্কানী দিচ্ছে, ছাত্রসমাজের তো নয়-ই তারা দেশ ও জাতির শত্রু। ঐ ষড়যন্ত্রকারীরা দেশকে একটি ভয়াবহ মহামারীর দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির উদ্দেশে আমির হোসেন আমু বলেন: পায়ের নীচে মাটি না থাকলে আন্তর্জাতিক বলয়ের সাথে হাত মিলিয়ে দেশীয় ভিত কাঁপানো যায় না। আওয়ামী লীগ সরকারের শিকড় অনেক গভীরে।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টি র সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা: ওয়াজেদ আলী খানসহ ১৪ দলের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআমির হোসেন আমু
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

এপ্রিল ২৪, ২০২৬
শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

এপ্রিল ২৪, ২০২৬
‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
Dignitaries felicitate freedom fighter Mukit Majumder Babu upon being awarded the Independence Award

স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে বিশিষ্টজনদের সংবর্ধনা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT