চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলে এখনও নতুন বই পৌঁছাতে না পারার কারণ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
নতুন বই

বর্তমান সরকারের অন্যতম সফল একটি দিক হলো বছর শুরুর দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব করা। এতে শিক্ষার্থীরা যেমন বছরের শুরু থেকেই বইয়ের সঙ্গে থাকতে পারে, তেমনই তাদের সময়ের অপচয় কিংবা নতুন বই পাওয়া, না পাওয়া নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকতে হয় না। ২০১০ সাল থেকে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ শুরু করে সরকার। ওই বছর থেকে পয়লা জানুয়ারি বই উৎসব হয়ে আসছে। তবে চ্যানেল আইয়ের খবরে জানা যায়: ২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই এখনও স্কুলগুলোতে পৌঁছেনি। শিক্ষকরা বলছেন, কয়েকটি শ্রেণির পাঠক্রম পরিবর্তন হওয়ায় আগে থেকে বই না এলে প্রস্তুতি নিতেই অনেক সময় লেগে যায়। আমরা মনে করি, শিক্ষকদের এই আশঙ্কা কোনভাবেই অমূলক নয়। এছাড়া যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা। শিক্ষার্থীদের জন্য সরকারের এই সফল এজেন্ডা বাস্তবায়নে অবহেলা করার কোন সুযোগ নেই। অবশ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে দুঃখজনক বলে স্বীকার করেছে। দুঃখজনক বলে স্বীকার করাটাই সমাধান নয়। আগের বছরগুলোতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্কুলগুলো বই বুঝে পেলেও এবার কেন ব্যতিক্রম হলো তার কারণ খুঁজে বের করা জরুরি। না হলে একবার পার পেয়ে গেলে সংশ্লিষ্টরা প্রতি বছর একইভাবে সরকারের এই অর্জন ব্যাহত করে শিক্ষার্থীদের সংকটের মধ্যে ফেলতে থাকবে। যেখানে সরকারের মহাপরিকল্পনার কারণে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কমে আসছে সেখানে কেন এবার যথাসময়ে স্কুলগুলো বই পাচ্ছে না তদন্ত করে সংশ্লিষ্টদের তা খুঁজে বের করতে আমরা আহ্বান করছি। এছাড়া যথাসময়ে নতুন বই না পাওয়ার ফলে শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠ পরিকল্পনায় যে সমস্যা তৈরি হবে, তা উত্তরণের লক্ষ্যেও এখনই পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT