চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলটিতে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১০:১৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গিপোতা হাওরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নারাইস সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। হাওর ঘেঁষা এই বিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েরই উপস্থিতি কম।

স্কুল শুরু হয় নির্দিষ্ট সময়ের অনেক পরে। আবার ছুটিও হয় নির্দিষ্ট সময়ের আগে। শিক্ষার্থীদের না আসাটা এখানে যেমন নিয়ম, তেমনি শিক্ষকদের অনিয়মটাও এখানে বাড়াবাড়ি রকমের।

প্রধান শিক্ষক জানান, এখানে শিশু শ্রেণি, প্রথম শ্রেণি আর দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী সংখ্যা ৭৯ জন। অথচ এখানে উপস্থিত পাওয়া গেল মাত্র ১৩ জন শিক্ষার্থী। এটা শুধু একটি দিনের জন্য নয় এরকম উপস্থিতি বছরের পর বছর।

নারাইস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি সরকার বলেন, উপস্থিতি যখন কমে যায় তখন ম্যানেজিং কমিটি ডাকি এবং ছাত্র অভিভাবকদের ডেকে আলোচনা করি তখন আমাদের উপস্থিতির হার বাড়ে।

আপনারা ঠিক সময়ে উপস্থিত হন না কেনো এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, আমাদের খাল পাড় হয়ে, আবার নৌকা দিয়েও একটু আসতে হয় যে কারণে দেরি হয়ে যায়।

নারাইস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এখনতো বর্ষা মৌসুম একারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো অনেকে যেতে পারে না।

শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যায় কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো থাকে তাহলে উপস্থিতির হারও বেশি থাকবে শিক্ষকরাও উপস্থিত থাকবেন।

শিক্ষকরা বলছেন, যোগাযোগ সুবিধা না থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে স্কুলে আসতে পারেন না তারা।

ট্যাগ: প্রাথমিক বিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষ্ঠুর আচরণ করছে হাঙ্গেরি: জাতিসংঘ

পরবর্তী

দিনাজপুরেও অনলাইন স্কুল

পরবর্তী

দিনাজপুরেও অনলাইন স্কুল

দিনাজপুরেও অনলাইন স্কুল

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT