চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্র অনিক ও হৃদয়সহ ৭ জন পেলো প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

বিএনপি ও জামায়াতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সহিংস ঘটনায় অগ্নিকাণ্ড ও বোমা হামলার শিকার স্কুলছাত্র অনিক ও হৃদয়সহ ৭ জনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আহত ও তাদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আহতদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন। তাদের সান্তনা দেন। এ সময় আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। চিকিৎসা থেকে শুরু করে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মঙ্গল কামনা করেন স্বজনরা।

ফেনীর দাগনভূঞার শিক্ষার্থী শাহরিয়ার হৃদয় এর বাবা আবুল খায়ের, তার অপর সহপাঠী মিনহাজুল ইসলাম অনিকের মা আমেনা আক্তার জেসমিন, গাজীপুর শ্রীপুরের গিয়াস উদ্দিন আহমেদ, তেঁজগা রাজস্ব সার্কেলে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া (ফেনীর তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট) এবং ঝিনাইদহের শৈলকুপার লিটন মিঞার হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আর্থিক অনুদান প্রাপ্ত অন্য দুই জন রাজধানীর মিরপুর-১ এর মধ্য পাইকপাড়ার আব্দুল মতিন ও বংশালের সেলিম হোসেন সেলিমকে ৫ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

ঘটনার পরপরই আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আহতদের আর্থিক সহযোগিতা করেছিলেন শেখ হাসিনা। মারাত্মক আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো।

২০১৫ সালের ৫ জানুয়ারি ফেনীতে বোমায় গুরুতর আহত হন স্কুলছাত্র অনিক ও তার সহপাঠী হৃদয়। ৯ জানুয়ারি ফেনীতে বোমা হামলায় আহত হন আব্দুল কাদির মিয়া। এর মধ্যে ভারতের মাদ্রাজ শঙ্কর নেত্রালয়ে অনিককে এবং হায়দ্রাবাদে আব্দুল কাদির মিয়ার চিকিৎসা করানো হয়।

চেক প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রাণ পেয়ে খুশি হলেও মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা

পরবর্তী

ব্যাখ্যা না দিলে ভবিষ্যতে বিশ্বব্যাংকের ঋণ নিতে ভাববে সরকার

পরবর্তী
পুরনো ছবি

ব্যাখ্যা না দিলে ভবিষ্যতে বিশ্বব্যাংকের ঋণ নিতে ভাববে সরকার

আরাফাত সানির জামিন আবারো নামঞ্জুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT