বাইচের নৌকা কিংবা জাহাজে বিয়ের কথা আমরা আগেও শুনেছি। কিন্তু দুই চাকার স্কুটারে বিয়ে? হ্যাঁ, দুই চাকার স্কুটারের উপর বিয়ে করে আলোচনা সৃষ্টি করেছেন চীনের পণ্য সরবরাহকরী এক যুবক।
বিয়ের আয়োজনকে ব্যতিক্রমি করতে অনেকেই ভিন্ন কিছু করে থাকেন। শুধু নিজেদের জন্যই নয়, বিয়েতে আসা অতিথিদের জন্যও করা হয়ে থাকে অনেক কিছু। সেই ধারাবাহিকতায়ই ওই দম্পতি ভিন্নধর্মী এ কাজ করেছেন। স্কুটারে বসেই সম্পন্ন করেছেন বিয়ের আনুষ্ঠানিকতা, একজন আরেকজনের প্রতি হয়েছেন প্রতিজ্ঞাবদ্ধ।
চীনের পিপলস ডেইলি জানায়, নর্থ চীনের তিয়ানজিন শহরে এই বিয়ে হয়। বিয়েতে যুবকের কয়েকশ সহকর্মী স্কুটার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। তারা সড়কের দুই পাশে বসবাসকারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টাও করছিলেন।
এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
যদিও প্রকৃতপক্ষে তারা কোম্পানির প্রচারণায় নেমেছিলেন কিনা তা জানা যায়নি, কারণ তারা শোভাযাত্রায় কোম্পানির জ্যাকেট এবং হেলমেট পরেছিলেন।










