চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌর শক্তিতে চলবে চালকবিহীন বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

ভারতের একদল গবেষক প্রথমবারের মতো প্রস্তুত করেছে চালকবিহীন বাস। অন্যান্য দেশে আগেও চালকবিহীন বাস প্রস্তুত করা হলেও ভারতের গবেষকদের প্রস্তুতকৃত বাসের মূল বৈশিষ্ট্য হলো এটি চলবে সৌর শক্তির মাধ্যমে।

ভারতের লাভলি প্রফেসনাল ইউনিভার্সিটির ৩০০ জন শিক্ষার্থী এবং ৫০ জন ফ্যাকাল্টি সদস্য তাদের ওয়ার্কশপে এই গাড়ি প্রস্তুত করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

এখন পর্যন্ত বিশ্ব্যবাপী প্রস্তুতকৃত চালকবিহীন গাড়ি চলে মূলত পেট্রোল, ডিজেল, সিএনজি বা বৈদ্যুতিক চার্জে। কিন্তু ভারতের গবেষকদের তৈরি চালকবিহীন এই বাস চলবে সৌর শক্তির মাধ্যমে।

তাদের এই বাস একবার চার্জ দিলে ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। গাড়িতে বসানো সোলার প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ হবে। এই সোলার প্যানেল দুই কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে।

এই প্রকল্পের প্রধান মনদ্বীপ সিং বলেন, সোলার প্যানেল থেকে সবসময়ই ব্যাটারি চার্জ হতে থাকবে। চারদিকে সবকিছু নজর রেখে স্বয়ংক্রিয়ভাবে সড়কে চলতে থাকবে এই সোলার বাস।

তিনি বলেন, এর আগে ২০১৪ সালে গলফ কোর্টে চলার উপযোগী চালকবিহীন ছোট গাড়ি প্রস্তুত করেছিলাম। তখনই চিন্তা করেছিলাম পেট্রোল, ডিজেল বা বিদ্যুতের ওপর নির্ভর করবে না এমন কিছু আবিষ্কার করতে হবে। এরপর গত এক বছরের চেষ্টায় আমরা এই সোলার বাস প্রস্তুত করেছি।

Reneta

১৫ লাখ রুপি খরচে প্রস্তুত করা ১৫শ কেজি ওজনের এই গাড়িতে ১৫ জনের ধারণক্ষমতা রয়েছে। প্রাথমিকভাবে এটি ক্যাম্পাসের ভেতরে চালানো যাবে। পরে বাইরের সড়কে চলাচল উপযোগী সোলার বাসের সংস্করণ আনা হবে বলে জানান মনদ্বীপ সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাচালকবিহীন বাসভারতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT