চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরবাতির ছোঁয়ায় বদলে গেছে তাদের জীবনযাত্রা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৬:৪৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

সৌরবাতি বদলে দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েক লাখ মানুষের জীবনযাত্রা। সৌরবাতির ছোঁয়ায় গ্রামীণ পরিবেশের এ মানুষগুলো পেতে শুরু করেছে শহুরে আমেজ।

এ গল্প পরিবর্তনের। এ গল্প সৌরবাতির আলোয় আলোকিত হয়ে বদলে যাওয়া একটি গ্রামীণ জনগোষ্ঠীর গল্প। গাজীপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরের গ্রাম হায়দরাবাদ। কয়েকমাস আগেও এখানকার রাস্তাগুলোয় ছিলো না কোনো বাতি। ভয় ছিলো চোর-ডাকাতের। সৌরবাতি বসানোর পর চিত্র সম্পূর্ণই আলাদা।

গ্রামবাসীরা বলেন, সারারাত সোলার বাতি জ্বলে থাকে। আর তাতে মনে হয় আমরা শহরের মধ্যে বাস করছি। চলা ফেরায় অনেক সুবিধা হয়েছে। আগে এখানে চুরি-ডাকাতি হতো। আমাদের দল বেধে পাহাড়া দিতে হতো, এখন সেটা দরকার হয় না।

Banglabid

হায়দরাবাদের মত আশপাশের প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলোতে বসানো হয়েছে সৌরবাতি। কিছুদিন আগেও যেখানে ভুতুড়ে পরিবেশ ছিলো, সৌরবাতির আলোয় সেসব এলাকায় জমে উঠেছে রাতের বেলায় খাবারের ব্যবসাও।

এডিপির অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশনের মোট ২৬টি ওয়ার্ডে এ রকম ৩ হাজার ৬৪টি সৌরবাতি লাগানো হয়েছে।

এই প্রকল্পের পরিচালক মোঃ আহসান হাবিব বলেন, এখানে দুটি বিষয় আছে। এক জাতীয় বিদ্যুৎগ্রিডের উপর চাপ কমানো। আর দ্বিতীয়টি হলো, সোলার পরিবেশবান্ধব।

Reneta

ধীরে ধীরে গাজীপুরের মত অন্যান্য সিটি কর্পোরেশন এলাকাগুলোকে সৌরবাতির সুবিধার আওতায় আনার কথা জানায় কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT