চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-সোহানের লড়াই, অনুজ্জ্বল বাকিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে বাজে দিন কাটানোর পর ব্যাটেও হতাশ করল বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হেরেছে টাইগাররা। চোটের কারণে খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১৭৮ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে সৌম্য সরকার (৩৭) ও নুরুল হাসান সোহান (৩৮) ছাড়া হতাশ করেছেন বাকি ব্যাটাররা। তৃতীয় সর্বোচ্চ ১৭ রান আসে আফিফ হোসেনের ব্যাটে।

শুরু থেকেই হতাশ করে যাওয়া বাংলাদেশের ব্যাটাররা লড়াইটুকুও করতে পারেননি আইরিশদের বিপক্ষে। ২০ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স।

আয়ারল্যান্ড: ১৭৭/৩ (২০ ওভার), বাংলাদেশ: ১৪৪/১০ (২০ ওভার)

বৃহস্পতিবার আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে গ্যারেথ ডিলানির ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ গড়ে আইরিশরা।

২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তোলে ১৭৭ রান। ডিলানি ৫০ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। তিন চার ও আট ছক্কা আসে তার ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবির্নে।

Reneta

তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট নেন। আইপিএল শেষে টাইগার ডেরায় ফেরা মোস্তাফিজুর রহমান এদিন ছিল খরুচে। ৪ ওভারে ৪০ রান দিয়েছেন বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন ৪১ রান।

তাসকিন ৪ ওভারে দেন মাত্র ২৬ রান। শেখ মেহেদীও ভালো বোলিং করেছেন। ৩ ওভারে খরচ করেছেন ১৫ রান। সৌম্য সরকার ২ ওভারে দেন ১৩।

টাইগারদের নেতৃত্ব দেন লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। রাতেই আবু ধাবি ছেড়ে ওমানের পথে রওনা হবে দল। রোববার বিশ্বকাপ বাছাইয়ে নিজেরে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুবাইয়ে ১৫ অক্টোবরের আইপিএল ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপ্রস্তুতি ম্যাচবাংলাদেশবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসোহানসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT