চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-সাদমানকে হারিয়ে বিপদে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ‘এ’ দলের চাপানো রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামে লঙ্কানদের করা ৪৪৯ রানের জবাবে ৪৪ রানে দুই উইকেট হারিয়ে সিরিজের প্রথম চারদিনের ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্য সরকার ১৭ বলে ২১ ও সাদমান ইসলাম ২৫ বলে মাত্র ১ রান করে ফিরে গেছেন সাজঘরে। ঘরোয়া লিগের রানমেশিন তুষার ইমরান ১২ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

নিসালা থারাকার বলে সৌম্য বোল্ড হন দলের ও নিজের রান সমান (২১) রেখে। অল্প সময় ক্রিজে কাটালেও এ বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে চারটি বাউন্ডারি। ধীর গতিতে ব্যাটিং শুরু করা অন্য ওপেনার সাদমান ২২ গজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সৌম্যর বিদায়ের পর।

চারিথ আশালঙ্কার অফস্পিনে কাটা পড়েন দলীয় ২৯ রানের মাথায়। পড়ন্ত বিকেলে আর কোনো বিপদ বাড়তে দেননি তুষার-সৈকত। তাদের অবিচ্ছিন্ন জুটি ১৫ রানের।

বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে লঙ্কানরা তুলেছিল ৪ উইকেটে ১৭১ রান। সেখান থেকে থেকে রানপাহাড় গড়ে থিরিমান্নের ক্যারিয়ারসেরা ১৬৮, আশালঙ্কার ৯০ ও আসান শাম্মুর ৭০ রানের ইনিংসে। ৮ উইকেট পড়ার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

আগের দিন তিন উইকেট পাওয়া খালেদ আহমেদ এদিন আরও একটি উইকেট যোগ করেছেন নামের পাশে। ২৭ ওভার বোলিং করে ৯২ রান খরচায় নেন ৪ উইকেট। আবু হায়দার রনি দুটি ও নাজমুল ইসলাম অপু নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT