চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের মাঝ পথে ডাক পেয়ে দুবাই গেছেন। সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে। হাজার পূর্ণের সুযোগ সেদিন কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। ফাইনালে ভারতের বিপক্ষে মূল্যবান ৩৩ রান করেছেন। তাতেই মাইলফলকে ঢুকে গেলেন।

দুবাইয়ে ভারতের বিপক্ষে লিটন দাসের সেঞ্চুরির পর সৌম্যর ৩৩ রানই গণনায় নেয়ার মতো। বাংলাদেশ অবশ্য তাতেও ২২২ এর বেশি করতে পারেনি। ম্যাচে একটি করে চার-ছয়ে ৪৫ বলে ৩৩ করে ফিরেছেন সৌম্য। এক হাজার রানের মাইলফলকে ঢুকতে তার লাগত ওই সংখ্যার রানই।

৩৪ ওয়ানডে খেলা সৌম্য ৩৩ ইনিংসে করলেন ১০০০ রান। তাতে দ্রুততম হাজার রান পূর্ণ করা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে থাকলেন ২৫ বছর বয়সী ওপেনার।

Banglabid

তালিকায় প্রথম নামটি শাহরিয়ার নাফীসের। এ বাঁহাতি ওপেনারের হাজার রান করতে লেগেছিল ২৯ ইনিংস। সমান ইনিংস লেগেছে আরেক ওপেনার এনামুল হক বিজয়ের। ৩৪ ইনিংস করে লেগেছিল ইমরুল কায়েস ও নাসির হোসেনের।

সৌম্যর ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি পাকিস্তানের বিপক্ষে। ২০১৫ সালে মিরপুরে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এ বাঁহাতি। প্রথম ম্যাচে রানআউট হওয়ার আগে করেন ২০ রান। পরের ম্যাচে ১৭, তৃতীয় ও শেষ ম্যাচে খেলেন ১২৭ রানের অপরাজিত ইনিংস। ক্যারিয়ারে ৬টি ফিফটি আছে ৩৩.৩৪ গড়ে রান তোলা এ ওপেনারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT