চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর ডাবলের পথে যত রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ১১ ম্যাচে পাননি কোনো ফিফটির দেখা। ঢাকা প্রিমিয়ার লিগের শেষটায় এসে হাসল সৌম্য সরকারের ব্যাট। বিকেএসপিতে আগুনঝরা ব্যাটিংয়ে আবাহনীকে চ্যাম্পিয়ন করলেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রানপাহাড় টপকানোর ম্যাচে লিস্ট এ-তে বাংলাদেশের প্রথম হিসেবে বাঁহাতি ওপেনার করলেন ডাবল সেঞ্চুরিও। ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংসের পথে ভেঙেছেন বেশ কয়েকটি রেকর্ড।

ব্যক্তিগত সর্বোচ্চ: প্রিমিয়ার লিগের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ছিলেন রকিবুল হাসান। ২০১৭ সালের ৮মে বিকেএসপিতে মোহামেডানের হয়ে ১৩৮ বলে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। মঙ্গলবার একই মাঠে আবাহনীর জার্সিতে সৌম্য ভাঙেন সেই রেকর্ড। ১৩৭ বল খেলে পৌঁছান ১৯০-এ। ইমতিয়াজ হোসেনকে চার মেরে ১৪৭ বলে পৌঁছান স্বপ্নের ডাবলে।

৩১৮ রান তাড়ায় সৌম্য শেষপর্যন্ত অপরাজিত থাকেন ২০৮ রানে। লিস্ট-এ ক্রিকেটে দেশের প্রথম ডাবল ও সর্বোচ্চ যেটি। প্রথম বিভাগ ক্রিকেট লিগে অবশ্য ডাবল সেঞ্চুরি আছে একটি। ২০১৭ সালে বিকেএসপির মাঠেই উদয়াচলের বিপক্ষে ১৬৮ বলে ১৬ চার ও ১৬ ছক্কায় ২২২ রান করেছিলেন অগ্রণী ব্যাংকের ওপেনার আজমীর আহমেদ।

সর্বোচ্চ ছক্কা: ডাবল সেঞ্চুরির দিনে সৌম্য মেরেছেন ১৬টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ১১ ছক্কার।

গত রোববার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১১টি ছক্কা মেরেছিলেন সাইফ। সমান ১১ ছক্কার রেকর্ড ছিল সৌম্য ও মাশরাফী বিন মোর্ত্তজারও। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে সেঞ্চুরির পথে মেরেছিলেন ১১ ছক্কা।

ওপেনিং ও জুটির নতুন রেকর্ড: শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে জয়ী আবাহনীর সামনে এদিন ছিল ৩১৮ রানের লক্ষ্য। ওপেনিং জুটিতেই সৌম্য-জহুরুল তুলে ফেলেন ৩১২ রান। যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি।

Reneta

ওপেনিং জুটিতে আগের রেকর্ড ছিল গত মৌসুমে আবাহনীর হয়েই এনামুল হক ও নাজমুল হোসেন শান্তর ২৩৬ রান। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে ২৯০ রানের জুটি গড়েছিলেন মাহবুবুল করিম ও ধীমান ঘোষ।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT