চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যদের বিপক্ষে দাপুটে জয়ে সমতায় আয়ার‌ল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ জিততে পারেনি কেউ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস মেথডে বাংলাদেশ ‘এ’ দলকে ৫১ রানে হারিয়ে সমতায় (১-১) ফিরেছে আয়ারল্যান্ড উলভস। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ।

মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে স্বাগতিকদের ২০৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকারের দল ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান তোলার পর বৃষ্টি-বাধায় শেষ হয়ে যায় ম্যাচ।

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ২ ওভারে ২৪ রান তুলে ফেলেন সৌম্য ও মুমিনুল মিলে। ইনিংসের তৃতীয় ওভারে মুমিনুল ১৪ রান করে সাজঘরে ফেরার পরই শুরু হয় সফরকারী দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

৮ বল মোকাবেলায় একটি ছয় ও একটি চারে ১৪ রান করে মুমিনুল ম্যাকব্রিনের বলে দিলানির হাতে ক্যাচ দেন। দলের আর ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সৌম্য। অধিনায়ক করেন ৮ বলে ১১ রান। তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত রাখের খাতাই খুলতে পারেননি। মোহাম্মদ মিথুন ৬, জাকির হাসান ১৪, আফিফ হোসেন ৩, আল আমিন (জুনিয়র) ১২ করে ফিরলে বাংলাদেশ এ দলের স্কোর হয়ে যায় ৬২/৭।

জয়ের আশা যখন ছেড়েই দিয়েছে বাংলাদেশ তখন উইকেটে থিতু হয়ে হারের ব্যবধান কমান সাইফউদ্দিন ও নাঈম হাসান মিলে। দুজন অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৪২ রান। ১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রান তোলার পর শুরু হয় বৃষ্টি।

Reneta

ম্যাকব্রিন ও ডিলানি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ডকরেল, সিমি সিং ও ম্যাকার্থি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত পারফরম্যান্সে ৬ উইকেট হারিয়ে ২০২ রান তোলে আয়ারল্যান্ড। স্টুয়ার্ট থমসন ৪৭, উইলিয়াম পোর্টারফিল্ড ৪৫, দিলানি ৩৭, কেভিন ও’ ব্রায়েন ৩০ রান করেন।

পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ ওভারে ২৭ খরচায় দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT