চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রভাবশালীদের গ্রেপ্তার ‘দুর্নীতিবিরোধী অভিযানের সূচনামাত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির দায়ে রোববার ১১ সৌদি রাজপুত্রসহ বহু মন্ত্রী, সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীদের গ্রেপ্তারের ঘটনা বিশাল এক দুর্নীতিবিরোধী অভিযানের সূচনামাত্র বলে জানিয়েছেন সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই আটক করার ঘটনা দেশের সব জায়গা থেকে দুর্নীতিকে সমূলে উচ্ছেদ করার এক অত্যাবশ্যক প্রক্রিয়ার শুরুর পদক্ষেপ মাত্র।

৩২ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে এক দুর্নীতি দমন কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই রোববার দুর্নীতির অভিযোগে ১১ রাজপুত্র, ৪ বর্তমান মন্ত্রী এবং ২০-২৫ জন সাবেক মন্ত্রীকে আটক করে। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিশ্বজুড়ে সুপরিচিত বিলিয়নেয়ার ব্যবসায়ী আল-ওয়ালিদ বিন তালালও রয়েছেন বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম।

বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজ একদিকে যেমন দেশজুড়ে একটি বিস্তৃত সংস্কার প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে নিজের বাড়তে থাকা ক্ষমতাকে দৃঢ় করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

অ্যাটর্নি জেনারেলের বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির তদন্তকাজের প্রথম ধাপ শেষ হয়েছে। ‘প্রচুর পরিমাণে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে, এবং পুঙ্খানুপুঙ্খ প্রশ্নোত্তর পর্বও হয়ে গেছে। এখন পর্যন্ত যাদেরকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে, তাদের সবার সব ধরণের আইনি সরঞ্জাম আমাদের সম্পূর্ণ নাগালে আছে। তাদের বিচারকাজও ঠিক সময়ে খোলাখুলিভাবে হবে,’ বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সৌদি সরকারের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT