চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসীদের সহজে দ্রুত সেবা প্রদানে দূতাবাস কাজ করছে: রাষ্ট্রদূত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৬:০১ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় ২২ লক্ষ বাংলাদেশি অভিবাসীকে সহজে ও দ্রুত সেবা প্রদানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাষ্ট্রদূত গত ৬ নভেম্বর সৌদি আরবের হাইল প্রদেশে দূতাবাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ কথা বলেন।

স্থানীয় বাংলাদেশি অভিবাসীগণ গনশুনানিতে অংশগ্রহণ করে। দূতাবাস করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে গত ৬ ও ৭ নভেম্বর হাইলে বসবাসরত বাংলাদেশীদের কন্স্যুলার সেবা প্রদান করে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসময় মনোযোগ দিয়ে প্রবাসীদের কথা শোনেন এবং যেকোন সেবা দ্রুততম সময়ে প্রদানের বিষয়ে দূতাবাস সচেষ্ট রয়েছে বলে জানান।

রাষ্ট্রদূত প্রবাসীদের বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের জন্য প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা সহজেই সপ্তাহের যেকোনো সময় সেবা গ্রহণ করতে পারছেন। যাতে প্রবাসীদের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। এছাড়া বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের কনস্যুলার টিম ও সেবা প্রদান অব্যাহত রেখেছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার আহবান জানান। প্রবাসী বাংলাদেশীদের তাঁদের সততা ও নিষ্ঠার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির আহবান জানান। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহবান জানান।

Reneta

রাষ্ট্রদূত কনস্যুলার সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের কাজের সুযোগ সুবিধা, পরিবেশ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। গণশুনানিতে দূতাবাসের কাউন্সিলর মোঃ হুমায়ূন কবির, কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, প্রথম সচিব মোঃ শফিকুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

গণশুনানি ছাড়াও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হাইলে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশ দেন। প্রবাসী সেবা কেন্দ্রে সেবা গ্রহণ করতে আসা বাংলাদেশি অভিবাসীগণ ও সৌদি নাগরিক যারা তাদের অধীনে কর্মরত গৃহকর্মীসহ অন্যান্য বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট নবায়ন করতে আসছেন তারাও তাদের সন্তোষ প্রকাশ করেন। পাসপোর্ট নবায়ন করতে আগত সেবা প্রার্থীগণ মোবাইলে মেসেজের মাধ্যমে আপডেট জানতে পারে দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাধারণ প্রবাসীদের সাথে গণশুনানির মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূত উপস্থিত থেকে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন গুলো নেতৃবৃন্দ আশা করেন দূতাবাসের এই গণশুনানি এবং রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাৎক্ষণিক প্রবাসীদের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা যেন অব্যাহত থাকে এতে করে সাধারণ প্রবাসীরা উপকৃত হবে, দেশে ফেরত যাবার প্রবণতা কমে যাবে, বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধি পাবে বলে মনে করেন নেতৃবৃন্দ।

Jui  Banner Campaign
ট্যাগ: দূতাবাসরাষ্ট্রদূতসৌদি প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT