চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ক্রাউন প্রিন্স হঠাৎ কেন ধরপাকড় শুরু করলেন?

ইব্রাহীম মল্লিক সুজন ইব্রাহীম মল্লিক সুজন
৯:০৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার মুকুট মাথায় পেয়েই তড়িঘড়ি করে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ধরপাকড় শুরু করলেন কেন? সম্প্রতি সৌদি আরবে ঘটে চলা অবিশ্বাস্য সব ঘটনা ও ধরপাকড়ের পেছনের মূল কারণ আসলে কি? যারা গ্রেফতার হয়েছেন তারা কি আসলেই দুর্নীতি করেছেন, নাকি ক্ষমতার পালাবদলের ফলে নিছক ঘটনার শিকার।

বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এসবের পিছনে মূল নাটের গুরু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যিনি একই সঙ্গে দুর্নীতি দমন কমিটির প্রধানও। মোটাদাগে এসবের মূলে দুটি কারণ রয়েছে। আর তা হচ্ছে- ক্ষমতাকে নিজের নাগালে আনা এবং সংশ্লিষ্টদের দুর্নীতি।

তেল সম্পদে সমৃদ্ধ সৌদি আরবে দুর্নীতির দৌরাত্ম এবং ঐতিহ্য বেশ প্রাচীন। ঘুষ, লভ্যাংশ দেয়া, খুশি করার সংস্কৃতি এখানে ব্যবসার এক অবিচ্ছেদ্য অংশ। এখানে উচ্চ পদস্থ কর্তা-ব্যক্তিরা নিজেদের পদ ও দায়িত্বের বিপরীতে সরকারি বেতনের চেয়ে কয়েক হাজার গুণ বেশি অর্থ রোজগার করে থাকেন। এমন অনেকেই আছেন যারা সামান্য চাকরি করে বিদেশি ব্যাংকগুলোতে কয়েক বিলিয়ন ডলার জমিয়েছেন!

Banglabid

ফলে দ্রুত বর্ধমান জনসংখ্যার এই দেশটির অর্থনীতিতে এসবের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে, যেখানে তরুণ প্রজন্মের জন্য বিপুল পরিমাণ কাজের সুযোগ দরকার। এ কারণেই ৮২ বছর বয়সী কিং সালমানকে সঙ্গে নিয়ে কিছু ‘ধনকুবেরের’ পিছনে লেগেছেন তরুণ প্রিন্স।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এসবের মাধ্যমে তিনি সবাইকে একটি বার্তা পৌঁছে দিতে চান। যা অনেকটা এরকম, ‘পুরনো পন্থায় সৌদি আরবে আর ব্যবসা করা চলবে না, একবিংশ শতাব্দির পৃথিবীর সঙ্গে সফলভাবে তাল মিলিয়ে চলতে হলে সৌদি আরবের সংস্কার ও আধুনিকায়ন দরকার।’

বর্তমান সরকারের তৎপরতার ফলে বিদেশি ব্যাংকসমূহে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরে আসতে পারে। যা সংখ্যায় দাঁড় করালে ৮০ হাজার কোটি মার্কিন ডলারের মতো হবে।

Reneta

কিন্তু এসবের শেষ কোথায়? সবেমাত্র প্রাথমিক পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়েছে বলে দেশটির সরকারি আইনজীবী ইতোমধ্যে জানিয়েছেন। সামনে এই ধরপাকড় অব্যাবহত থাকবে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তেল বিক্রির যে অর্থ আসে, তা ঠিক কোন রাজপুত্রের পকেটে কী পরিমাণে যায়, তাদের পরিবার কী পরিমাণে ভাগ পান, এসব নিয়ে ক্ষমতাসীন সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে কোন দিন কোন টু শব্দ করা হয়নি। এমন রাজপুত্র সৌদি আরবে কয়েক হাজার রয়েছে।

২০১৫ সালে এক রাশিয়ান ব্যবসায়ীর কাছ থেকে নিজের ব্যবহারের জন্য ৫০০ মিলিয়ন ইউরো মূল্যের একটি প্রমোদতরী কিনেছিলেন বলে ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

জব্দ হওয়া অর্থ জনসাধারণের মাঝে বিতরণ করা হতে পারে এই আশায় সৌদির অনেক সাধারণ বাসিন্দা এই ধরপাকড়কে স্বাগত জানিয়েছেন। কিন্তু কোথায় গিয়ে শেষ হবে এই তদন্ত, এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এই ধরপাকড়ের পিছনে দ্বিতীয় প্রধান কারণ অবশ্যই ক্ষমতা। মাত্র ৩২ বছর বয়সেই এমবিএস (মোহাম্মদ বিন সালমান) সৌদি আরবের রাজনীতির ক্রীড়নকদের অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি পৃথিবীর সম্পদশালী দেশগুলোর মধ্যে সব থেকে তরুণ প্রতিরক্ষা মন্ত্রীদের একজন।

তেলের উপর দেশের নির্ভরশীলতা কমিয়ে আনা হবে এমন ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন তিনি। পিতার অনুগত পুত্র হওয়ার সুবাদে দেশটির সব আদালত পরিচালিত হয় তার নির্দেশে এবং এই ক্ষেত্রে বেশ কিছু বন্ধুও তৈরি করেছেন তিনি।

ওয়াশিংটন ডিসিতে ঘুরে এসে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের পর হোয়াইট হাউসের সঙ্গে ক্রাউন প্রিন্সের যোগাযোগ এখন খুবই মধুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ বিন সালমানসৌদি আরবসৌদি আরব-দুর্নীতিসৌদি বাদশাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়া পৌঁছে টাইগার যুবাদের গা গরম

পরবর্তী

পিলখানা হত্যা মামলার হাইকোর্টের রায় ২৬ নভেম্বর

পরবর্তী
পিলখানা

পিলখানা হত্যা মামলার হাইকোর্টের রায় ২৬ নভেম্বর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাসায় ভর করে উড়তে চায় উবার

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT