চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার প্রমাণ পেয়েছে তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরেই হত্যা করার প্রমাণ আছে বলে দাবি করেছে তুরস্ক।

তুরস্কের দাবি, তাদের কাছে অডিও এবং ভিডিও আছে, যাতে প্রমাণ রয়েছে কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করা হয়েছে।

ঘটনার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তুরস্কের গোয়েন্দাদের কাছে এই হত্যাকণ্ডের নথিভুক্ত প্রমাণ রয়েছে।

তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, খাশোগি ওই কনস্যুলেট থেকে বের হয়েছেন।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি। এই ঘটনা আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছে।

বিবিসি জানায়, সর্বশেষ অবস্থায় বোঝানো হয়েছে কনস্যুলেটে আক্রমণের ঘটনা ঘটেছে। তুরস্কের নিরাপত্তা বিভাগের একটি সূত্র ঘটনার অডিও ও ভিডিও থাকার কথা বিবিসিকে নিশ্চিত করেছে।

Reneta

তুরস্কের টেলিভিশনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, খাশোগি হেটে কনস্যুলেটে ঢুকছেন। এর এক ঘণ্টার কম সময়েরে মধ্যে আরো কয়েকটি গাড়ি ঢুকতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে এসব গাড়িতে সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাগণ ছিলেন।

এতে আরো দেখা যায়, স্থানীয় সময় ৩টার কিছুক্ষণ পর গাড়িগুলো কনস্যুলেট থেকে বের হয়ে যাচ্ছে। সেখান থেকে তারা নিকটেই কনস্যুলেটের আবসিক এলাকায় ঢোকে। এর এক ঘণ্টা পরই খাশোগির বাগদত্তা তুরস্কের হাতিস সেনগিজকে কনুস্যুলেটের বাইরে দেখা যায়।

একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানায়, খাশোগিকে লোকজন মারপিট করছে তার শব্দ শোনা গেছে। রেকর্ডিং থেকে আরো জানা গেছে, কাশোগিকে হত্যা করে অঙ্গহীন করা হয়েছে।

আরেকটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানায়, সেসময় খাশোগি ও অন্যরা আরবিতে কথা বলছিলেন। এ থেকে বোঝা যায় কীভাবে খাশোগিকে অত্যাচার ও জেরা করা হয়, এরপর তাকে হত্যা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কসাংবাদিক জামাল খাশোগিসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর বর্ণনায় পরিবারের ফুটবল প্রেম

পরবর্তী

আর্জেন্টিনার কাছে হেরে বাংলাদেশের বিদায়

পরবর্তী

আর্জেন্টিনার কাছে হেরে বাংলাদেশের বিদায়

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ফরিদুর রেজা সাগর

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT