চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ইয়ানবু রয়েল কমিশনের প্রধান নির্বাহীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:১৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের মদিনা প্রদেশে অবস্থিত ইয়ানবু রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফাহাদ দাইফাল্লাহ আল কোরেশী এর সাথে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষ-অদক্ষ শ্রমিকদের  শ্রমবাজার পুনরুদ্ধারে ব্যাপক কূটনৈতিক তৎপরতা অংশ হিসেবে এই বৈঠক বলে জানা গেছে।

বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়ন ও বাংলাদেশের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার আহবান জানান। রাষ্ট্রদূত সৌদি ভিশন বাস্তবায়নে চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ প্রেরণের জন্য বাংলাদেশ কাজ করছে বলে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আজ নতুন উচ্চতায় পৌঁঁছেছে।

তিনি বাংলাদেশের ইকোনমিক জোন, বিডা, বেপজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ সুবিধা বর্ণনা করে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। এছাড়া দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফরের অনুরোধ জানান।

দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে প্রায় ২২ লক্ষ বাংলাদেশীর বসবাস ও কর্মসংস্থানের জন্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Reneta

এছাড়াও বাংলাদেশের ধর্মপ্রাণ মসুলমানদের কাছে সৌদি আরবের পবিত্র শহর মক্কা, মদিনা ছাড়াও অন্যান্য শহরের অত্যন্ত গুরুত্ব উল্লেখ করে দুদেশের মধ্যে পারস্পরিক পর্যটন বৃদ্ধির আহবান জানান রাষ্ট্রদূত। তিনি একই সাথে বাংলাদেশের সুদীর্ঘ সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও সিলেটের চা বাগানসহ অন্যান্য স্থান সৌদি নাগরিকদের জন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হতে পারে বলে উল্লেখ করেন।

তিনি ইয়ানবু’র রয়েল কমিশনের আওতায় কারিগরী ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশী ছাত্রদের বৃত্তির অনুরোধ জানান।

এ সময় রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফাহাদ দাইফাল্লাহ আল কোরেশী বিনিয়োগ, পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। রয়েল কমিশনের প্রধান নির্বাহী এই বৈঠকের মাধ্যমে অধিকতর অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিপাক্ষিক বৈঠকরাষ্ট্রদূতসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক খাত থেকে দুই বছরের মধ্যে শিশুশ্রম মুক্ত করার দাবি

পরবর্তী

প্রেসিডেন্টস কাপে পুরস্কারের বন্যা

পরবর্তী

প্রেসিডেন্টস কাপে পুরস্কারের বন্যা

করোনাভাইরাস

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় সংক্রমণবিহীন দিন

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT