চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি-ইরানকে তুরস্কের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্য ‘এরই মধ্যেই বারুদ’ হয়ে আছে এই অবস্থায় চলমান উত্তেজনা প্রশমনে সৌদি আরব ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর সৃষ্ট সংকটে দুই পক্ষকেই শান্ত থাকার জানায় তুর্কি।

তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস দেশটির সংবাদ সংস্থা আনাতোলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ‘এরই মধ্যেই বারুদ’ হয়ে আছে। তুরস্ক মনে করছে, এই অবস্থায় দুদেশের মধ্যকার সংঘাত কেবল আঞ্চলিক হানাহানিই বাড়াবে।

ইরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা করেন নুমান। একই সঙ্গে শিয়া নেতা শেখ নিমর আল- নিমরের মৃত্যুদণ্ড কার্যকরেরও নিন্দা জানান তিনি।

তুরস্কের উপপ্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই- উত্তেজনাকর পরিস্থিতি থেকে দুদেশই বেরিয়ে আসুক। অন্যথায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা আরো বাড়বে।’

তিনি সব দূতাবাস রক্ষায় ইরানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে যে কোনো মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন।

গত শনিবার বিভিন্ন অপরাধে ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। এর মধ্যে প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল-নিমর ছিলেন। তাকে মৃত্যুদণ্ড না দিতে সৌদিকে সতর্ক করেছিল ইরান। এরপরও সৌদি তা না মানায় ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শিয়ারা সহিংস বিক্ষোভ করে।

Reneta

ইরানে পুড়িয়ে দেওয়া হয় সৌদি দূতাবাস। এ ঘটনায় দেশটির সঙ্গে সব কূটনৈতিক ও ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।  ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদির তিন মিত্র দেশ বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানমৃত্যুদণ্ডশিয়া নেতার মৃত্যুদণ্ডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT