চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েক হাজার এশীয় শ্রমিক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:১৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে খাদ্য, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ এবং চিকিৎসাহীন অস্বাস্থ্যকর বাসস্থানে মানবেতর জীবন কাটাচ্ছে বেশ কয়েক হাজার এশীয় শ্রমিক।

যেসব প্রতিষ্ঠানে এই শ্রমিকরা কাজ করতো সেসব প্রতিষ্ঠান দিচ্ছে না বেতন, নিচ্ছে না খোঁজ। তাই অনাহারেই একরকম অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে তাদের।

এশীয় শ্রমিকদের এই দুঃসহ যন্ত্রণার কথাই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ওপেন ডেমোক্রেসি সাইট, নিউজউইকসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

বেশ কয়েক মাস ধরেই এই অচলাবস্থা চলছে। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ফিলিপাইন এবং পাকিস্তানের এই শ্রমিকদের এমন দুর্দশাতেও নিশ্চুপ সৌদি প্রশাসন। এতো কর্মীকে এমন অসহনীয় অবস্থায় ফেলা প্রতিষ্ঠানগুলো কোনো সাড়াই দিচ্ছে না। এমনকি পাওনা বেতন-ভাতা থেকেও বঞ্চিত করা হচ্ছে এই শ্রমিকদের।

নিজ দেশের শ্রমিকদের মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। বেতন-ভাতা বঞ্চিত শ্রমিকদের জন্য বিশেষ সাহায্য দিচ্ছে পাকিস্তান দূতাবাস। চরম মানবিক সংকটে সৌদি ছেড়ে দেশেও ফিরতে পারছে না শ্রমিকরা। কারণ খালি হাতে দেশে ফিরে পাওনা টাকা না পাওয়ার দৃষ্টান্তও আছে। এরকমই ঘটনা ঘটেছে সৌদি ফেরত ফিলিপাইনের ১’শ ২৯ শ্রমিকের সাথে।

_90575087_mediaitem90575086

Reneta

শুধু প্রবাসেই নয় সৌদিতে শ্রমিকদের এই অসহনীয় পরিস্থিতির প্রভাব পড়ছে নিজ নিজ দেশে রেখে যাওয়া পরিবার-পরিজনদের মধ্যে। ঋণের টাকায় কর্মক্ষম মানুষটিকে সৌদি পাঠিয়ে এখন বিপাকে এসব দরিদ্র পরিবার।

সৌদিতে প্রবাসী শ্রমিকদের এমন মানবেতর জীবনের দৃষ্টান্ত স্থাপন করেছে কাদিসিয়া শ্রমিক ক্যাম্প। কাদিসিয়া ক্যাম্পের মতোই আরও ক্যাম্প আছে প্রখর তাপের সৌদি মরু অঞ্চলে।

saudi-3_0

২০১৪ সালে বিশ্ববাজারে তেলের দামে ধস নামার পর থেকেই রাষ্ট্রীয়ভাবে ব্যয় সংকোচন করছে সৌদি আরব। এর প্রভাব পড়েছে সৌদি নির্মাণ প্রতিষ্ঠানগুলোতে। এশীয় শ্রমিকদের একটি বড় অংশের রুজি-রুটির যোগান দেয়া এই প্রতিষ্ঠানগুলো ব্যবসা গুটিয়ে নেয়ায় চরম মানবিক সংকট শুরু হয়।

বিদেশী শ্রমিকদের মানবেতর জীবন নিয়ে খবর প্রকাশের পর গত জুলাই মাসে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাহায্য করার অঙ্গীকার করেছিলেন মক্কা অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। তবে এই কয়েক মাসেও অঙ্গীকার বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সৌদি প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবসৌদি প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT