চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অভিবাসীদের নতুন সুযোগ

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:১২ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
প্রবাস সংবাদ
A A
সৌদি আরবে বসবাসরত অভিবাসী নাগরিকদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম। তিনি আজ শুক্রবার এক ওয়েবিনারে একথা জানান।
সৌদিতে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ নীতির নতুন সুযোগ নিয়ে পুর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্স ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও অভিবাসীরা যোগ দেন।
ওয়েবিনারে নতুন ব্যবসা বাণিজ্য নীতির আওতায় সকল ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি আগামী ২৩ আগস্টের মধ্যে সৌদি সরকারকে অবহিত করে তাদের ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক বলে জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ হলে Anti-Commercial Concealment আইনের আওতায় বিভিন্ন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবহিত করা হয়।
একই সাথে নতুন এ নীতির আওতায়  ৮ লক্ষ সৌদি রিয়াল সমপরিমান অর্থ এককালীন প্রদানের মাধ্যমে সৌদি আরবে নতুন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে যেকোনো অভিবাসীর নিবন্ধনের সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়া ১ লক্ষ সৌদি রিয়াল প্রদানের মাধ্যমেও এক বছরের জন্য বিনিয়োগকারী হিসেবে নিবন্ধনের সুযোগ রয়েছে।
ভিশন-২০৩০ এর আওতায় শ্রমবাজারসহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই পরিবর্তন আনছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের অভ্যন্তরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ওয়েবিনারে সৌদি কর্তৃপক্ষ আগামী ২৩ আগস্ট ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশীসহ ভিনদেশী ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিনিয়োগের তথ্যাদি প্রদান করে নিবন্ধনের বাধ্যবাধকতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশী ব্যবসায়ীদের অব্যাহত সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস এবং বাংলাদেশ হতে নতুন বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সৌদি আরবে আমন্ত্রণ জানান।
সভায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস পূনর্ব্যক্ত করা হয়। সভায় ভবিষ্যতে এ বিষয়ে আরও ওয়েবিনার আয়োজনের বিষয়ে চেম্বার কর্মকর্তাগণ সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা আশা প্রকাশ করেন সৌদিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন এ সুযোগ গ্রহণ করে বৈধভাবে সৌদি আরবে ব্যবসা পরিচালনা করবেন।
ওয়েবিনারে সৌদি সরকারের পক্ষে বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম, Anti-Commercial Concealment বিষয়ক জাতীয় কমিটির প্রধান আহমাদ আল-সুয়াইলেম, বাণিজ্য বিষয়ক পূর্বাঞ্চলীয় ও জাতীয় কমিটির সভাপতি হানি আল-ফালেকসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষে ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও অন্যান্য কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
এর আগে গত ৩০ জুন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) দেশটির পুর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হাকিম আল খালদি এবং মহাসচিব আবদুল রহমান আল ওয়াবেল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওই সময় বৈঠকে ভিশন ২০৩০ এর আওতায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক নতুন বাণিজ্যিক ও বিনিয়োগ নীতিমালা এবং Anti-Commercial Concealment আইন বিষয়ে আলোচনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীভিশন ২০৩০
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT