চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সৌদি আরব সফর

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রিয়াদের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সৌদি আরব সফর

এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান এবং প্রধানমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্য।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘অরুণ আলো’ প্রধানমন্ত্রীকে নিয়ে সৌদি আরবের পথে রওনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT