চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

সৌদি আরবে নিহত নরসিংদীর তিন পরিবারে শোকের মাতম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
জনপদ, নরসিংদী
A A

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত ১০ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তাদের শোকে পরিবারে চলছে মাতম।

তিনজন নিহত হলেন, উপজেলার লেবুতলা ইউনিয়নের তাঁরাকান্দি গ্রামের মান্নান মাঝির ছেলে জামাল উদ্দিন মাঝি, তাঁতারদি এলাকার রশিদুল হকের ছেলে ইমদাদুল হক ও খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে মো: আল আমিন।

স্থানীয়রা জানান, নিহতরা সবাই পৃথকভাবে প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে ঋণের টাকায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। ২ মে তারা প্রথম কাজে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনা তাদের সে স্বপ্ন পূরণ হতে দেয়নি।

Banglabid

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর শোনার পর থেকেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্বান্তনা জানাতে এগিয়ে এসেছেন আত্মীয় স্বজনসহ এলাকাবাসী।

একমাত্র উপার্জনক্ষম প্রবাসী স্বজনের এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে গেছেন স্বজনদের কেউ কেউ। একদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো অপরদিকে ঋণের বোঝা যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা।

শেষবারের মতো দেখার ইচ্ছায় সরকারের মাধ্যমে দ্রুত মৃতদেহ ফিরে পাবার দাবি পরিবার ও স্বজনদের। পাশাপাশি সরকারের প্রতি পরিবারগুলোর পাশে দাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।

Reneta

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ মে) সকালে রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে শাকরায় ১৭ জন বাংলাদেশিকে বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে উল্টে যায়। এতে ১০ বাংলাদেশি নিহত হন। তারা সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কর্মাশিয়াল কন্ট্রাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT