রুমী সাঈদ, সৌদি আরব: সম্প্রতি নজরুল একাডেমি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে শুরু হয়েছে সৌদি আরবে নজরুল একাডেমির কার্যক্রম।
সৌদি আরবে নজরুল একাডেমি প্রতিষ্ঠা প্রবাসী বাংলাদেশিদের নজরুল চর্চার পথ সুগম করে দিবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ নজরুল একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান।
তিনি নজরুলের সৃস্টি সমুহকে আরবিভাষীদের মাঝে ছড়িয়ে দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। স্বপরিবারে পবিত্র উমরাহ্ পালন শেষে জেদ্দায় সৌদি আরব কেন্দ্রীয় নজরুল একাডেমির এবটি প্রতিনিধি দলের সাথে স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব নজরুল একাডেমির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব রুমী সাঈদসহ অন্যরা।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, সৌদি আরবে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুল চর্চার কাজ শিগ্রই শুরু হবে। এ ছাড়াও নজরুলের রচনাবলী আরবি ভাষায় অনুবাদেরও পরিকল্পনা রয়েছে তাদের বলে জানান।
বাংলাদেশ নজরুল একাডেমির সাধারণ সম্পাদক তাদের পরিকল্পনাকে সাধুবাদ জানান এবং সফলতা কামনা করেন। তিনি কেন্দ্রীয় নজরুল একাডেমী থেকে এ সব কাজে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।







