আবাসন আইন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের যৌথ নিরাপত্তা অভিযানে ২ লাখ ৬৪ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে। গত মধ্য নভেম্বর থেকে সারাদেশ জুড়ে এ অভিযান শুরু হয়।
ইকামা (আবাসন) আইন অমান্য করায় গ্রেপ্তার করা হয় ১ লাখ ৪২ হাজার৮৬৯ জনকে। শ্রম আইন অমান্য করার দায়ে গ্রেপ্তার করা হয় ৮৭ হাজার ৪৮৭ জনকে। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্গনের দায়ে ৩৩ হাজার ৮৮৯ জনকে কারাবন্দী করা হয়।
সীমান্ত পাড়ি দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ৩ হাজার ৩২১ জনের মধ্যে ইয়েমেনি রয়েছেন ৭৩ শতাংশ। ইথোপিয়ান ২৫ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ। গ্রেপ্তার হওয়াদের মধে ৩ হাজার ৫৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
৫৪৮ জনকে আটক করা হয়েছে মানব পাচারের সাথে জড়িত থাকার দায়ে।







