চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে গানের তালে নাচলেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনে যোগ দিয়ে শুধু ব্যবসায়িক আর রাষ্ট্রীয় কাজে মগ্ন না থেকে গানের তালে তালে তলোয়ার হাতে নিয়ে গানের তালে তালে নেচেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদি আরবের বিভিন্ন জাতীয় দিবসে এবং বিশেষ রাষ্ট্রীয় অতিথির আগমনে প্রশাসন ভিন্নধর্মী ‘সোর্ড ড্যান্স’ বা ‘তলোয়ার নৃত্যের’ আয়োজন করে থাকে।

তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথমবারের মতো সৌদি সফরে তাকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই একটি হিসেবে অনুষ্ঠিত হয় ‘আর্ধা’ নামের এই ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্য।

রাজকীয় নৈশভোজের জন্য ট্রাম্প শনিবার সন্ধ্যায় মুরাব্বা প্রাসাদে পৌঁছালে সাদা লম্বা আলখাল্লা পরিহিত কয়েকশ’ সৌদি পুরুষ তাকে সারি ধরে ঘিরে ফেলে। তারপর বিশেষ অতিথির সম্মানে শুরু হয় নাচ।

এই আয়োজনে আনন্দে হাসতে হাসতে ট্রাম্পও তলোয়ার হাতে নাচে অংশ নেন। কেননা বিশেষ অতিথির ওই নাচে অংশ নেয়া বাধ্যতামূলক।

ট্রাম্পের সঙ্গে সৌদি বাদশাহ সালমানসহ ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, বাণিজ্যমন্ত্রী উইলবার রস সহ আরও অনেকে তলোয়ার উঁচিয়ে নাচে যোগ দেন।

Reneta

এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ইস্যুটির আলোচনার মোড় শত্রুতা থেকে অংশিদারিত্বের দিকে ঘুরতে শুরু করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

নোলা.কম-এর সৌজন্যে ভিডিওটি দেখুন এখানে:

সৌদি সফরের প্রথম দিনই দেশটির সরকারের সঙ্গে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি সই করেন ট্রাম্প।

এছাড়াও বেশ কিছু বিনিয়োগ চুক্তি হয়েছে দু’দেশের মধ্যে, যার মধ্য দিয়ে হাজারো মানুষের কর্ম সংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক সম্মেলনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT