চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে কিশোর অপরাধীদের মৃত্যুদণ্ড বন্ধ করার ঘোষণা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:৫০ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাস এর মধ্যেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বেত্রাঘাতের শাস্তি তুলে নেয়াসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি সরকার। এরমধ্যে রয়েছে, ১৮ বছরের নিচে কিশোর-কিশোরীদের বিরুদ্ধে আর কোন মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত।

এরফলে কিশোর অবস্থায় সংঘটিত অপরাধের জন্য যেসব মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, ডিক্রি জারির ফলে এখন এই দণ্ড কার্যকর করতে পারবে না। এর পরিবর্তে সর্বোচ্চ ১০ বছর এর সাজা ভোগ করতে হবে বলে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর বরাত দিয়ে বলে জানিয়েছে সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

সৌদি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের হিউম্যান রাইটস কমিশন। কমিশনের প্রেসিডেন্ট আওয়াদ আল-আওয়াদ বলেন, এটি সৌদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। এতে করে আধুনিক সৌদি গড়ার প্রত্যয় মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০ বাস্তবায়নে যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই পথেই দেশটি হাঁটছে বলে মনে করছেন তিনি।

বিশেষ করে নারীর ক্ষমতায়নে সৌদি আরবের সিদ্ধান্তগুলোর কারণে সৌদি নারীদের সরকারি অফিস আদালতে চাকরি বৃদ্ধি, গাড়ি চালানোর সুবিধা,শপিংমলগুলোতে চাকরি সুবিধাসহ সরকারের যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে বিশ্ব দরবারে সৌদি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT