চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে করোনায় এখন পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যু

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:৫৪ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সাথে মৃতের সংখ্যাও বেড়ে চলছে। এ পর্যন্ত করোনায় সৌদি আরবে ১০ জন মারা গেছেন, তার মধ্যে ৩ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা।

গতকাল পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫৬৩ জন এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬৫ জন।

সৌদি আরবে করোনাভাইরাসে বাংলাদেশি মৃত ব্যক্তিরা হলেন- কোরবান,  তার বাগি সাভার ঢাকা, দ্বিতীয় ব্যক্তি একজন ডাক্তার, মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, তার বাড়ি নড়াইল সদর। তৃতীয় মৃত্যুবরণকারী হলেন মোহাম্মদ হাসান, লোহাগড়া , তার বাড়ি চট্টগ্রাম । ২৪ মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত এ তিনজন মৃত্যুবরণ করেন।

কয়েকদিনের ব্যবধানে তিনজন প্রবাসীর মৃত্যুর খবরে হঠাৎ করেই সৌদি আরবে কর্মরত ২২ লাখ প্রবাসীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

দীর্ঘ ১৯ দিন যাবত সৌদি আরবে লকডাউন এরপর সৌদি আরব জুড়ে কারফিউর পর থেকে অনেকটা এক ঘরে হয়ে পড়ে প্রবাসীরা। কিন্তু রিয়াদ দাম্মাম মদিনা জেদ্দা মক্কা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল গুলিতে লকডাউন এর তেমন কোন প্রভাব পড়েনি যার কারণে সৌদি সরকার ইতোমধ্যে মক্কা এবং মদিনা বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল গুলোতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে।

Reneta

এরইমধ্যে পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা সৌদি সরকার স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের জন্য চিকিৎসা ব্যবস্থাসহ জারি করে নানা সুবিধাদি।এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিন মাসের ইকামা ফি মওকুফ। প্রবাসীদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে আসলেও গতকাল হঠাৎ করে তিনজন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাস এ আক্রান্ত হবার পর থেকে অনেকটা আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মনে।

সৌদি আরবে বাংলাদেশ ইনভেস্টর এবং এনআরবি কোম্পানির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আমরা তিনজন মৃত্যুর খবর পেয়েছি কিন্তু কত সংখ্যক বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এখনো বের করা যায়নি। এইজন্য প্রথমে বাংলাদেশ দূতাবাসকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে করোনা ভাইরাস সম্পর্কে প্রবাসীদের সৌদি সরকারের আইন মেনে নিজেদের স্বার্থে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আজ যে তিনজন বাংলাদেশি মৃত্যুর খবর এসেছে এতে করে সৌদি সরকারের কাছে আমাদের সর্বোপরি বাংলাদেশের ইমেজ সমস্যা সংকটে পড়বে। অনতিবিলম্বে সবাইকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিশেষ করে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অন্যদিকে কিছু সংখ্যক প্রবাসীদের অসচেতনতা কারণে মৃত্যুর মিছিলে বাংলাদেশিদের সংখ্যা বেশি বলে মনে করছেন কমিউনিটি নেতা এবং সৌদি বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুর রহমান।

তিনি বলেন, প্রবাসী যেসব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো রয়েছে দল-মত নির্বিশেষে সমন্বিত উদ্যোগে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ না করলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, এতে করে ভবিষ্যতে বাংলাদেশের রেমিটেন্স আহরণে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এজন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্রবাসীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT