চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে অসহায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস

রুমী সাঈদ রুমী সাঈদ
২:৪৯ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
প্রবাস সংবাদ
A A

করোনা ভাইরাসের (কোভিড ১৯) প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আরোপিত লকডাউনের কারণে সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কোনো সৌদি প্রবাসী বাংলাদেশি চরম খাদ্যাভাবে পড়েন এবং কফিল/স্পন্সর/কোম্পানী থেকে যদি বেতন বা খাবার সরবরাহ করা না হয়ে থাকে তবে এমন প্রবাসীদেরকে (বিশেষ করে যারা একামা সংক্রান্ত জটিলতার কারণে কফিল/ স্পন্সর/কোম্পানি থেকে কোন বেতন না পাওয়ায় খাদ্যাভাবে রয়েছেন) ইমেইল বা হোয়াটস আপে তথ্য দেওয়ার জন্য দূতাবাস থেকে অনুরোধ করা হয়েছে।

তাদের নাম, একামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, কোথায় অবস্থান করছেন, কতদিন যাবত কর্মহীন ও বেতন হীন আছেন তা উল্লেখ করে পাসপোর্ট-একামার ফটোকপি দিয়ে সাহায্য চেয়ে দূতাবাস বরাবর ইমেইল বা হোয়াটস অ্যাপে আবেদন করতে বলা হয়েছে।

ইমেইল [email protected] এবং হোয়াটস আপ নাম্বার: +৯৬৬৫৬০৩৪৬৭৯৭ (উপরোক্ত ইমেইল/হোয়াটস অ্যাপে শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদের অধিক্ষেত্রাধীন রিয়াদ, আল খারাজ, ওয়াদি আল দাওয়াসির, দোয়াদমি, দাম্মাম, খোবার,আল হাসা, জুবাইল, হাফর আল বাতেন, আল কাসিম, হাইল, সাকাকা, আরার অঞ্চলে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী কর্মীদের যাদের একান্ত জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন তাদেরকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যে কোন তথ্যের জন্য টোল ফ্রি নাম্বার: ৮০০১০০০১২৫ (কূটনৈতিক), টোল ফ্রি নাম্বার ৮০০১০০০১২৫ ( শ্রম বিষয়ক), টোল ফ্রি নাম্বার ৮০০১০০০১২৬ (পাসপোর্ট বিষয়ক) সকাল আটটা হতে দুপুর ১টা পর্যন্ত (রবি থেকে বৃহস্পতি) জেদ্দা কনস্যুলেটের আওতাধীন এলাকার তথ্যের জন্য জেদ্দা কনস্যুলেটের টোল ফ্রি নাম্বার ৮০০২৪৪০০৫১ এ (রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে বর্তমান করোনা কোভিড ১৯) মহামারি আকারে ছড়িয়ে পরার আশংকায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বড় বড় সকল শহরগুলোতে কারফিউ ২৪ ঘণ্টায় বাড়ানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উদৃতি দিয়ে সৌদি বার্তা সংস্থা এ তথ্য জানায়।

Reneta

এ সব শহরে কারফিউর পাশাপাশি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ এ শহরগুলোতে বাইরের লোক প্রবেশ করতে এবং শহরগুলো থেকে লোক বাইরে যেতে পারবে না। নতুন করে ঘোষিত এ নির্দেশনার অন্তভুক্ত শহরগুলো হল, রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান ও হাফুফ, জেদ্দা, তায়েফ, কাতিফ ও আল খোবার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে মক্কা আল মোকাররমা ও মদিনা আল মনোয়ারায় ২৪ ঘণ্টা কারফিউ বলবৎ রয়েছে। নিরাপত্তা ও সেনাবাহিনীর সদস্য, স্বাস্থ্য কর্মী ও মিডিয়া কর্মীসহ জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা কারফিউর আওতার বাইরে থাকবে। জরুরি স্বাস্থ্য সেবা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কল সেন্টারের ৯৩৭ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে করোনা ভাইরাস ব্যপকভাবে বিস্তারের আশংকায় দেশটির নাগরিক ও বসবাসকারী বিদেশীদের দেশটির সকল আইন কঠোরভাবে মেনে চলার আহবান জানিয়েছে সৌদি রাজকীয় সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউনসৌদি প্রবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীজুড়ে নৌবাহিনীর কার্যক্রম

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মারা গেছেন আরও ৩ জন, নতুন শনাক্ত ৫৪

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মারা গেছেন আরও ৩ জন, নতুন শনাক্ত ৫৪

র‌্যাবের নতুন ডিজি আবদুল্লাহ আল মামুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT