চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি অনুদানে না, নিজস্ব অর্থে হবে ৫৬০ মসজিদ নির্মাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
বাংলাদেশ
A A

শেষ পর্যন্ত নিজেদের অর্থে সারা দেশে ৫শ’ ৬০ টি মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর আগে সৌদি সরকারের অনুদানে ৮ হাজার ৭শ’ ২২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

কিন্তু সৌদি সরকারে বড় পরিবর্তনের কারনে অনুদানের অর্থ পাওয়া অনিশ্চয়তায় পড়ে, কাজেই নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করবে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে ১৬ হাজার ১শ’ ৪৭ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে ১৪টি প্রকল্প অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, মসজিদ নির্মাণে সৌদি সরকারের অনুদান পাওয়ার আশা এখনো ছাড়েনি সরকার ।

২০১৬ সালের জুনে সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সৌদি বাদশাহর কাছে বাংলাদেশে জেলা-উপজেলায় মডেল মসজিদ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ সংক্রান্ত প্রকল্পে সহায়তার আশ্বাস দেন সৌদি বাদশাহ। এই আশ্বাসেই প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্প হাতে নেয় সরকার, যার সিংহভাগ সৌদি আরব দেবে বলে ধরে নেয়া হয়। কিন্তু বছর পেরোতেই সেই প্রতিশ্রুতি থেকে সরে যায় সৌদি।

আজকের একনেক সভায় অনুমোদন দেয়া সংশোধিত প্রকল্প সূত্রে জানা যায়, ২০১৯ সাল নাগাদ বাস্তবায়ন সময় ধরে ২০১৭ সালের এপ্রিলে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। কিন্ত এর প্রায় এক বছরে অতিক্রান্ত হলেও সৌদির সাহায্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়নি। এরপর গত ডিসেম্বরে এক সিদ্ধান্তের প্রেক্ষিতে সম্পূর্ণ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। এর পুরোটাই সরকারের থেকে বহন করা হবে। এটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০২০ সাল নাগাদ বাস্তবায়ন হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মডেল মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT