চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে হঠাৎ গরম বেড়ে যাওয়ায় আতঙ্কে বাংলাদেশি হাজীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

এম ওয়াই আলাউদ্দিন, সৌদি আরব থেকে: মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজীরা। বাংলাদেশ থেকে আসা হাজীরা ওমরা পালনসহ মক্কা মদিনায় শুরু করেছেন তাদের নানা আনুষ্ঠানিকতা। তবে হঠাৎ গরম বেড়ে যাওয়ায় এ নিয়ে আতঙ্কে বাংলাদেশি হাজীরা।

সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে, হজের সময় গরমের তীব্রতা থাকবে অন্য যেকোন সময়ের চেয়ে বেশি। তবে এতে আতঙ্কিত না হয়ে জনবহুল এলাকা এড়িয়ে চলা, সবসময় মাস্ক ব্যবহার এবং যথাসম্ভব তাঁবুর মধ্যে অবস্থানের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

আগামী ১ সেপ্টেম্বর হাজীদের আরাফাত ময়দানে অবস্থানের মাধম্যে পালিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন মুসুল্লি এবার হজ পালন করবেন। মক্কা পৌঁছে মহানবী হযরত (সা:) এর স্মৃতি বিজড়িত ধর্মীয় গূরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন বিদেশি হজ যাত্রীরা।

মক্কা হজ মিশনের এক সভায় সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তবে বিভিন্ন অনিয়মের কারণে ১৫টি বেসরকারী হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মক্কার বাংলাদেশ হজ মিশন ও সৌদি হজ কর্তৃপক্ষ। সতর্ক করা হয়েছে আরও ২০টি বেসরকারী হজ এজেন্সিকে।

আর মাত্র কয়েকদিন পরই  প্রচণ্ড গরমের মধ্যেই মিনা ময়দানের ১ লাখ তাঁবুতে অবস্থান করবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ৩০লাখ ধর্মপ্রাণ মুসলমান।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT