চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৌদিতে শুধু বিনিয়োগকারীরাই গ্রিনকার্ড পাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে শুধুমাত্র বিনিয়োগকারী এবং প্রবাসীদের মধ্যে যারা খুবই যোগ্যতাসম্পন্ন তারাই গ্রিনকার্ড পাবে। দেশটির সর্বোচ্চ শুরা কাউন্সিলের সূত্রে এ খবর দিয়েছে আরব নিউজ।

শুরা কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থায়ীভাবে বসবাসের জন্য কার্ড গ্রান্টিং কার্যপদ্ধতি নিয়ে মন্ত্রণালয়ে এখনো পর্যালোচনা চলছে। তবে খুব দ্রুতই এ বিষয়ে আইনি ঘোষণা দেওয়া হবে।

সৌদির নির্বাহী অর্থনীতি কমিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ বিন জুম্মা আরব নিউজকে বলেছেন, সৌদি আরব প্রবাসীদের দ্বারা অর্থনৈতিক সুফল আশা করে।

তিনি বলেন, ‘নতুন এই পদ্ধতি মার্কিন বসতি নিয়মের মতো একই ধরনের হবে। সৌদি সরকার বিদেশি বিনিয়োগকারী এবং প্রবাসীদের থেকে সুবিধা গ্রহণ করতে আগ্রহী।’

সুরা কাউন্সিলের সদস্য আওয়াদ আল-আসিরি এর আগে আরব নিউজকে বলেন, মন্ত্রীসভায় অন্যসব আইন যেভাবে পাশ হয়। এটিও সেভাবে আলোচনার মাধ্যমে হবে।

আসিরি বলেন, ‘গ্রিনকার্ডের মাধ্যমে দেশে(সৌদিতে)বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। এই কার্যক্রমে বহু প্রবাসী সুযোগ নিতে পারবে। একই সময়ে গ্রিনকার্ড দেওয়া মাধ্যমে যে ফি পাবে তা থেকে সৌদি আরবও লাভবান হবে।’

Reneta

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এর ফলে সৌদি আরব বার্ষিক ১০ বিলিয়ন ডলারের বেশি লাভবান হবে। সেই সাথে দেশটিতে বিদেশী বিনিয়োগ অনেকগুণে বেড়ে যাবে।

সৌদি আরবে ১ কোটির বেশি প্রবাসী রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রিনকার্ডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT