চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে প্রবাসী শ্রমিকদের আইনে আসছে কিছু পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরব ঘোষণা করেছে যে প্রবাসী শ্রমিকদের সঙ্গে চুক্তিতে যেসব বিধিনিষেধ রয়েছে, সেগুলোর কিছু কিছু তারা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির মানব সম্পদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদ্যমান বিধি-নিষেধ সংস্কার করে চাকরি বদলের সুযোগ দেওয়া হবে।

প্রবাসী কর্মীদের চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করবে সৌদি আরব। সৌদি মানব সম্পদ প্রতিমন্ত্রী জানান, এর ফলে পছন্দ অনুসারে চাকরি বদলানোর সুযোগ পাবেন শ্রমিকেরা।

Banglabid

আগামী ২০২১ সালের ২১ মার্চ থেকে নতুন বিধিমালা চালু করা হবে। ফলে নিয়োগদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই দেশটি ত্যাগ করতে পারবেন কর্মীরা।

সৌদি মন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবুথুনাইন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

আবুথুনাইন জানান, সৌদি আরবে শ্রম বাজারকে আকর্ষণীয় করে গড়ে তোলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Reneta

সৌদি আরব লাখ লাখ প্রবাসী শ্রমিক অত্যন্ত কম বেতনে মানবেতর অবস্থায় তাদের নিয়োগদাতাদের অধীনে কাজ করতে বাধ্য হন। শারীরিক নির্যাতনসহ তাদের কৃতদাসের মতো খাটিয়ে নেওয়ার অজস্র অভিযোগ রয়েছে।

এ অবস্থায় দেশটির মানব সম্পদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদ্যমান বিধি-নিষেধ সংস্কার করে চাকরি বদলের সুযোগ দেওয়া হবে।

সৌদি আরবে নিয়োগদাতারা শ্রমিকদের পৃষ্ঠপোষকতা বা স্পন্সর করেন অভিবাসী কর্মী নিয়ে আসার আইনের আওতায়। এখন থেকে প্রথম নিয়োগদাতার স্পন্সর দ্বিতীয় নিয়োগদাতার কাছে স্থানান্তর করে কাজের জায়গা বদলানো যাবে।

তাছাড়া, নিয়োগদাতাকে না জানিয়ে বা তার অনুমতি ব্যতীত; সৌদিতে আসা বা দেশটি ছেড়ে যাওয়ার ব্যাপারেও কোনো বাধা থাকবে না। দীর্ঘসময় ধরে অনুমোদনটি বাধ্যতামূলক ছিল।

‘শ্রমিক সম্পর্ক পদক্ষেপ’ শীর্ষক নতুন সংস্কারের ফলে উপকৃত হবেন সৌদিতে কর্মরত এক কোটি প্রবাসী শ্রমিক। সংখ্যায় তারা তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটির মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের জন্যও বৃহত্তম শ্রমশক্তি রপ্তানি বাজার সৌদি। দেশটিতে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন।

মানবাধিকার কর্মী রথনা বেগম আল-জাজিরাকে বলেন, সৌদিতে পৃষ্ঠপোষকতার পদ্ধতি ‘কাফালা’ নামেই পরিচিত। কাফালা ব্যবস্থায় দেশটির কর্তৃপক্ষ কিছুটা শিথিলতা আনছে। শুধু সৌদিতে নয়, উপসাগরীয় সব দেশেই কাফালা চালু আছে, যার মাধ্যমে শ্রমিকের বৈধ উপস্থিতি মালিকের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে।

অধিকাংশ সময়েই কাফালার অপব্যবহার করে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও শ্রম-শোষণের ঘটনা লক্ষ্য করা যায়, বলে জানিয়েছেন তিনি। তবে কাফালা পদ্ধতি সম্পূর্ণ বাতিল না করে শুধু সংস্কারের মাধ্যমে শ্রমিকেরা কতটুকু লাভবান হবেন- সেই বিষয়ে রথনা সন্দেহ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শনাক্তের হার বেড়েছে, নতুন মৃত্যু ১৭

পরবর্তী

মেজর সিনহা হত্যা মামলা: আসামী রুবেল শর্মার দ্বিতীয় দফা রিমান্ড শেষ

পরবর্তী

মেজর সিনহা হত্যা মামলা: আসামী রুবেল শর্মার দ্বিতীয় দফা রিমান্ড শেষ

১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বার্সা কোচ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT