চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত রিমা বিনতে বান্দার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রথম বারের মতো কোনো নারীকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরব। তার নাম রিমা বিনতে বান্দার আল সৌদ। তিনি দেশটির রাজপরিবারের সদস্য। তাকে যুক্তরাষ্ট্রে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে । 

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতিতে মার্কিন প্রশাসনকে সামলানোর জন্য প্রিন্সেস রিমাকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এতোদিন ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন সৌদি আরবের প্রভাবশালী ক্রাউন প্রিন্স বা রাজত্বের প্রথম উত্তরাধীকারী মোহাম্মদ বিন সালমানের আপন ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান।

তিনি সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। তবে জামাল খাশোগি হত্যায় মার্কিন কংগ্রেস মোহাম্মদ বিন সালমানের দিকে আঙুল তুললে বেকায়দায় পড়ে যান তার ভাই খালিদ। তাই সেখান থেকে খালিদকে ফিরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রিন্সেস রিমাকে।

রিয়াদে জন্ম নেওয়া প্রিন্সেস রিমা পড়াশোনার সুবাদে যুক্তরাষ্ট্রে বহুবছর কাটিয়েছেন। তার বাবা বান্দার বিন সুলতান আল সৌদ ১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

আর রিমার বাবা বান্দার ছিলেন ১৯৩২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত রাজত্ব করা বাদশাহ আবদুল আজিজের নাতি।

রিমা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে সংগীতবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভের পর রিয়াদে ফিরে যান। সৌদি আরবে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন।

এর আগে তিনি সৌদি আরবের সাধারণ ক্রীড়া কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য তার সচেতনতামূলক কার্যক্রমের ফলে সম্প্রতি বেশ কিছু ক্রীড়া অনুষ্ঠানে মেয়েদের দেখা গেছে।

ট্যাগ: নারী রাষ্ট্রদূতসৌদিসৌদি রাষ্ট্রদূত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকবাজার ট্র্যাজেডি: কাওসারের দুই শিশুর দায়িত্ব নিলেন জুয়েল

পরবর্তী

‘আমার হৃদয় সব সময় ভারী হয়ে থাকবে’

পরবর্তী

'আমার হৃদয় সব সময় ভারী হয়ে থাকবে'

আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT