চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে নিহতদের বাড়িতে শোক আর ঋণের পরিশোধের চিন্তা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:২৯ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরিপাড়ার শফিকুলের বাড়িতে শোকের পরিবর্তে চলছে ঋণ পরিশোধের চিন্তা। নিহত শফিকুল দেড় বছর আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে চড়া সূুদে প্রায় ৮ লাখ টাকা ঋণ করে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় পারি জমান সৌদি আরবে। কিন্তু গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে শফিকুলের পরিবারের নেমে এসেছে অন্ধকার।

সরেজমিনে নিহত শফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, জীর্ণ একটি ঘরের বারান্দায় স্যালাইন দিয়ে রাখা হয়েছে নিহত শফিকুলের স্ত্রীকে। বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পরিবারের লোকজন। বাড়িতে নেই কোন শোকের মাতম। তার পরিবর্তে প্রত্যেকটা মানুষের চোখে মুখে গভীর আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ।

শোকের পরিবর্তে দুশ্চিন্তার কারণ জানালেন নিহত শফিকুলের পিতা আবেদ আলী। তিনি বলেন,  দরিদ্র শফিকুল সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই কন্যা সন্তানের জনক। পেশায় ছিলেন ভ্যান চালক। বাড়ির বসতভিটা ব্যতিত আর কোন সহায় সম্বল তার ছিলোনা।

ভ্যান চালোনার উপার্জনে সংসার চালিয়ে নিতেও পারছিল না। এর মধ্যে তার সঙ্গে পরিচয় হয় স্থানীয় এক দালালের। ওই দালালের পরামর্শে অধিক উপর্জনের আশায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে চড়া সুদে প্রায় ৮ লাখ টাকা ঋণ করে দেড় বছর আগে পাড়ি জমায় সৌদি আরবে। সেখানে একটি কোম্পানীর পরিচ্ছন্নতা কর্মী হিসাবে সামন্য বেতনে কাজ পায় শফিকুল। যা দিয়ে ঋণ পরিশোধ তো দূরের কথা সংসার চালানোই আরো কঠিণ হয়ে পড়ে। টানা দেড় বছরে ওই আট লাখ টাকার সুদের টাকাই পরিশোধ করিতে পেরেছেন তারা। এখনো পরিশোধের বাকি রয়েছে আসল টাকা। এর মাঝেই গতকাল সড়ক দুর্ঘটনার শিকার হলেন তিনি।

একই রকমের কথা জানালেন নিহত শফিকুলের স্ত্রী। স্বামীর মরদেহ ফেরত চাইলেও ঋণ পরিশোধ ও সন্তানদের ভবিষ্যতের কথা বলে বারবার মুর্ছা যাচ্ছেন তিনি।

একই চিত্র দেখা গেছে জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের নিহত আমিন মিয়ার পরিবারে। সদ্য বিবাহিত স্ত্রী রেখে বছর খানিক আগে ৬ লাখ টাকা ঋণ করে পাড়ি জমান সৌদি আরবে। তিনি ওই কোম্পানীতে পরিচ্ছন্নতা কর্মী হিসাবেই কাজ শুরু করেন।

ট্যাগ: ঋণের বোঝাসড়ক দুর্ঘটনাসৌদি আরবে সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে ‘এক নাম্বার’ হতে চায় যুবা টাইগাররা

পরবর্তী

সরানোর সময় শেষ হলেও কয়েক দেয়ালে আতিকুল, ওয়াহেদের পোস্টার

পরবর্তী
ফাইল ফটো

সরানোর সময় শেষ হলেও কয়েক দেয়ালে আতিকুল, ওয়াহেদের পোস্টার

মেসির মাইলফলকের রাতে ছিলেন সুয়ারেজ-পাউলিনহোও

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT