চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে জনশক্তি রপ্তানি: দালালদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৩:০১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

দীর্ঘদিন পর সৌদি আরবের শ্রম বাজার পুরোপরি উন্মুক্ত হওয়াকে স্বাগত জানালেও দালালদের দৌরাত্ম্য নিয়ে শংকা শ্রমিক অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর। তারা বলছেন, চাহিদা যাচাই করে মনিটরিংয়ের মাধ্যমে লোক পাঠানো উচিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছেন, কম অভিবাসন ব্যয়ে লোক পাঠানোর উপর গুরুত্ব দেয়া হবে।

২০০৮ সালের পর বাংলাদেশ থেকে বেশি সংখ্যক শ্রম অভিবাসী পাঠানোর বন্ধ ছিলো অলিখিত ভাবে। দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়ায় অবশেষে শ্রম বাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে শ্রম অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা গুলো। তবে দালাল-প্রতারকদের নিয়ে শংকিত তারা।

বাংলাদেশী অভিবাসী নারী শ্রমিক এসোসিয়েশনের পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, ‘মার্কেট অ্যানালাইসিস না করে, কি করে সরকার সিন্ধান্ত নিচ্ছে যে সে এখন বিদেশে লোক পাঠাবে। শ্রমবাজার উন্মুক্ত হয়ে গেছে, এটা বলার মানে সঙ্গে সঙ্গে দালালরা মাঠ থেকে টাকা কুড়ানো শুরু করবে। গরিব মানুষগুলো জমি বিক্রি করে দালালকে টাকা দেয়া শুরু করবে। কারণ বলা হচ্ছে সৌদি আরবে বাজার উন্মুক্ত হয়েছে।’

তিনি বলেন আরো, ‘সৌদি আরবে আসলেই বাজার উন্মুক্ত হয়েছে কিনা, কতগুলো এজেন্সি লোক নেবে, কতজনকে নেবে, কোন কোন সেক্টরে কাজ করবে, কত টাকা দেবে এগুলো না জেনে গরিব মানুষ নিয়ে এই ব্যবসা বন্ধ করা উচিত।’

তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, দীর্ঘ সময় পর উন্মুক্ত হওয়ায় তারা সৌদি শ্রম বাজার নিয়ে সবচেয়ে বেশি সর্তক থাকবেন। তবে সরকারী কর্মসংস্থান অফিসে যাচাই না করে কাউকে টাকা না দেয়ার আহ্বান মন্ত্রণালয়ের।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘সৌদি সরকার চায় বৈধ নিয়োগ হোক, আমাদের সরকারও সেটা চাই। বাংলাদেশ সরকার আরো চায় এখানে যেন লোকজন হয়রানি না হয়, অতিরিক্ত অর্থ খরচ না করে। এই ব্যাপারে সরকার খুবই সতর্ক।’

Reneta

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারী তদারকিতে বেসরকারী বৈধ রিক্রুটিং এজেন্সীগুলো চাহিদা অনুযায়ী সৌদি আরবে লোক পাঠাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৌদি আরবসৌদি শ্রমবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT