রক্ষণশীল সৌদি আরবে প্রতি ঘণ্টায় পাঁচটি বিবাহ বিচ্ছেদ ঘটছে। প্রতিদিন ১২৭টি করে বিবাহ বিচ্ছেদের মামলা কোর্টে উঠছে। সেখানে ৬০ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে বিয়ের এক বছরের মধ্যে।
দেশটির জাতীয় পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছর কোর্টে ১ লাখ ৫৭ হাজার বিবাহের আবেদন পড়েছে। একই সময়ে বিবাহ বিচ্ছেদের আর্জি পড়েছে ৪৬ হাজার।
তবে আগের বছরের চেয়ে এই বছর দেশটিতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা কিছুটা কমেছে। গত বছর বিবাহ বিচ্ছেদের আর্জি পড়েছিল ৫৪ হাজার।
সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদের হার উত্তরাঞ্চলীয় রাজ্য তাবুকে। আগের বছর সেখানে বিবাহ বিচ্ছেদের হার ছিল ৩৬ দশমিক ৭ এবং এই বছর সেটা ৩৬ দশমিক ১।
রাজধানী রিয়াদে বিবাহ বিচ্ছেদের হার ৩১ শতাংশ এবং জাজানে ১৭ দশমিক ৯ শতাংশ। সেখানে ৬০ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে বিয়ের এক বছরের মধ্যে।








