চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে ওমরাহ যাত্রীদের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:৩১ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২১
প্রবাস সংবাদ
A A

‘কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে পবিত্র ওমরাহ ব্যবস্থাপনা ও পালনের চ্যালেঞ্জ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় হাব এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম বলেন, সিনোফার্ম ভ্যাকসিন ওমরাহযাত্রীদের জন্য সৌদি আরব কর্তৃক অনুমোদিত নয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে সিনোফার্ম ভ্যাকসিনই এখন দেয়া হচ্ছে। সিনোফার্ম ভ্যাকসিন যাতে সৌদি কর্তৃপক্ষ অনুমোদন করেন সেজন্য কুটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন। অথবা বাংলাদেশি ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকার কর্তৃক নির্ধারিত ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসন ইত্যাদির যেকোন একটি ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ওমরাহযাত্রীদের খরচের অর্থ সৌদি আরবে IBAN এর মাধ্যমে প্রেরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওমরাহযাত্রী ফ্লাইটে উঠার আগে পিসিআর টেস্ট পজিটিভ হলে যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং টিকেট এবং হোটেল পুনরায় বুকিং করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের সেবায় সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, ওমরাহযাত্রী ফ্লাইটে উঠার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে, পজিটিভ আসলে যেতে পারবে না। এক্ষেত্রে প্রবাসীদের টিকেট রিসিডিউল করা হয়। ওমরাহ যাত্রীদের ক্ষেত্রেও তাই করা উচিত। ওমরাহযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে তিনি আশ্বস্ত করেন। ওমরাহযাত্রীদের জন্য সরাসরি মদিনা ফ্লাইট চালুর ব্যাপারেও তিনি আশ্বস্ত করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, ওমরাহ চালু হওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ।  ২৪৭টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে, শীঘ্রই আরও তালিকা প্রকাশ করা হবে।

সভার শেষে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাছাড়া ২১শে আগস্টে নিহত সকল শহীদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসহাব
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT