চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোয়া চার বছরেও শেষ হয়নি ৪ লেন প্রকল্প

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৭:৪০ অপরাহ্ণ ২৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের কাজ আড়াই বছরে শেষ করার কথা থাকলেও সোয়া চার বছরেও শেষ হয়নি। ২০১২ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও চলতি বছরেও কাজ চলছে।

২০১০ সালে শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ চলতি বছর পর্যন্ত মাত্র ৬৩ ভাগ শেষ হয়েছে । তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেষ হয়েছে ৯০ ভাগ কাজ।

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মুল সড়কের ৬৭ ভাগ কাজ শেষ হয়েছে। মুল সড়কের ওপর ২৩ টি সেতুর ৯৫ ভাগ, ৩ টি রেলওয়ে ওভারপাসের ৬০ ভাগ,২‘শ ৪৩ টি বক্স কালভার্টের ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ৩৩ টি ফুটওভার ব্রিজের একটির কাজও এখন পর্যন্ত শুরু হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ফলে বেড়েছে প্রকল্প ব্যয়। প্রকল্প অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১‘শ ৬৮ কোটি টাকা। বর্তমানে ১ হাজার কোটি টাকা বেড়ে যার পরিমাণ হয়েছে ৩ হাজার ১‘শ ৯০ কোটি টাকা।

আগামী অর্থবছরের মধ্যে প্রকল্প দুটির কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। অবশিষ্ট কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছেন বিভাগের সচিব। তিনি জানান, শুষ্ক মৌসুমের সুযোগে দেড়শো কিলোমিটার দীর্ঘ ‘পেভ রোড’ নির্মাণ করা সম্ভব হবে। বর্ষার শেষ নাগাদ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বাকী কাজগুলো শেষ করা করলে ডিসেম্বর নাগাদ প্রকল্পের সকল কাজ সম্পন্ন করা করা হবে বলে জানান তিনি।

ঢাকা- ময়মনসিংহ চার লেন প্রকল্পের বাকি কাজ সম্পর্কে সচিব বলেন, ঢাকা- ময়মনসিংহ চারলেন প্রকল্পের প্যাকেজ-৩ এর ক্ষেত্রে এখনো পিছিয়ে থাকলেও আগামী জুন মাসের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT