চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোয়াট সদস্যকে হত্যাকারীর মৃত্যদন্ড কার্যকর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:৫৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হান্টসভিলের ডেথ চেম্বারে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে ম্যানুয়েল গার্জারের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। অভিজাত বাহিনী সোয়াট এর সদস্য জন রকি রিয়োজাস (৩৭) কে হত্যার দায়ে এ দন্ড দেয়া হয়।

স্থানীয় সময় বিকাল ৬ টা ৪০ মিনিটে গার্জাকে মৃত ঘোষণা করা হয়। এর মাধ্যমে ২০০২ সাল থেকে চলমান গণমাধ্যমে ব্যাপক সাড়া জাগানো এ মামলাটির সামগ্রিক কার্যক্রমের সমাপ্তি  ঘটলো।

কোর্টের দলিল থেকে মামলার ঘটনার বিবরন থেকে জানা যায়, বিভিন্ন অপরাধ সংগঠন করা হচ্ছে এমন একটি ভবন পর্যবেক্ষণ করছিলেন রিয়োজাস। এসময় তিনি গার্জার সামনে উপস্থিত হলে গার্জা সেখান থেকে পালিয়ে যান এবং রিয়োজাস তার পিছু ধাওয়া করেন। তখন তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে গার্জা রিয়োজাসের বন্দুকটি কেড়ে নিয়ে তার মাথায় গুলি করে হত্যা করেন। 

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যদন্ডের বিধান পুনর্বহালের পর থেকে টেক্সাসে ৫২৪ তম বারের মতো এ দন্ড কার্যকর করা হলো। এ সংখ্যাটি অন্য যে কোন অঙ্গরাজ্যের তুলনায় সর্বাধিক।

কারা প্রশাসনের সূত্রে জানা যায় মৃত্যুদন্ড কার্যকরের আগে গার্জা রিয়োজাসের বন্ধু এবং পরিবারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। হত্যার মামলার আগেও গার্জা চুরি ও গাজা বহনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT