চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল তাজের সুটকেসের তালা কোথায় ভাঙা হয়েছে, নিশ্চিত নয় পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ন ২৩, অক্টোবর ২০১৭
অপরাধ, বাংলাদেশ
A A
সোহেল তাজ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের সুটকেসের তালা ভেঙে তল্লাশির ঘটনা কোথায় ঘটেছে, সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশ বলছে, তালা ভাঙার ঘটনাটি কোথায় ঘটেছে, এ ব্যাপারে তারা নিশ্চিত না।

যুক্তরাষ্ট্রে ফেরার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমতি ছাড়া তালা ভেঙে তল্লাশি করা হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন তানজিম আহমেদ সোহেল তাজ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তারিক আহমেদ আল সাদিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এ ঘটনা ঢাকায় ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি ঢাকায় ঘটে থাকে, সেটি অবশ্যই রাজনৈতিক কারণে করা হয়েছে।’

সোহেল তাজ ফেসবুকে ঢাকা বিমানবন্দরের কথা উল্লেখ করেছেন জানিয়ে জিজ্ঞেস করলে সহকারী পুলিশ সুপার বলেন, তালা ভাঙা সুটকেস থেকে কী হারিয়েছে, সেটা সোহেল তাজ লেখেননি। লিখলে আরও ভালোভাবে তদন্ত করা যেত এবং বুঝতে সুবিধা হতো ঘটনাটি কোথায় ঘটেছে।

তারিক আহমেদ আরও জানান, যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে হাই সিকিউরিটির জন্য বিশেষ চেকিং হয়। বেশিরভাগ ক্ষেত্রে দুবাইয়ে ট্রানজিটের সময় এই চেকিং হয়। তবে অন্য ট্রানজিটেও বিশেষ নিরাপত্তা তল্লাশিটি হয়ে থাকে। তারিক আহমেদের মতে, ঢাকার বাইরে যদি তালা ভাঙার ঘটনাটি ঘটে থাকে, তবে হতে পারে বিশেষ নিরাপত্তার কারণেই তল্লাশি হয়েছে।

ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে গেলে বাংলাদেশ থেকে যে লকগুলো লাগানো হয় সেগুলো ভেঙে ট্রানজিটে তল্লাশি করা হয় বলে জানান তারিক আহমেদ। তারপর আবার তারাই লক করে দেয়। এমন কিছু ঘটে থাকতে পারে। হতে পারে এর মাঝে কোনো এক সময় তিনি বিষয়টি বুঝতে না পেরে ছবি তুলেছেন।

Reneta

বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, নিশ্চিত কোনো তথ্য পাওয়ার পরই গণমাধ্যমকর্মীদের জানাবে পুলিশ।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেউ একজন তাকে না জানিয়েই তার সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালায়, এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরে কেউ একজন আমার সুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। সুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। আমি ২২ অক্টোবর, ২০১৭ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছি এবং ফিরেই আমার সুটকেসটা খোলা অবস্থায় পেলাম। আমার নাম স্পষ্টভাবে সুটকেসের নেমট্যাগে লেখা ছিল।’

স্ট্যাটাসের সঙ্গে তালা ভাঙা সুটকেসের ছবিও যোগ করেন তিনি।

তাজউদ্দীন আহমদের সবচেয়ে ছোট ছেলে সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে সোহেল তাজ পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমানবন্দরে তল্লাশিসোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT