সমাজকথন

‘চেষ্টা করবো দেশের জন্য ভালো কিছু করার, আর আপনি?’

‘চেষ্টা করবো দেশের জন্য ভালো কিছু করার, আর আপনি?’

যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে অনেকে উল্লেখ করে থাকেন বেকারত্ব, দুর্নীতি ও মাদকের কথা। এ অবক্ষয় রোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও দিন দিন তা ভয়াবহ আকার ধারণা করছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার-সমাজ-রাষ্ট্র।

বিষয়টি নিয়ে শঙ্কিত সচেতন মহল। এ বিষয়ে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে সাবেক এমপি সোহেল তাজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন,

যুব সমাজের অবক্ষয়ের অন্যতম ৩ কারণ: ১. দুর্নীতি ও দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা ২. বেকারত্ব ৩. মাদক

আমরা সবাই যদি এর পরিবর্তন চাই তাহলে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে এর বিরদ্ধে রুখে দাঁড়াতে হবে- তাহলেই এই অভিশাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে I

আমি আমার অবস্থান থেকে চেষ্টা করবো দেশের জন্য ভালো কিছু করার….. আর আপনি ?

বিষয়:যুব সমাজ সোহেল তাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…