চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল তাজের ভাগ্নে সৌরভ হাসপাতালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ২২, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

অপহরণের শিকার হয়ে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ।

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস দেন সোহেল তাজ।

ওই স্ট্যাটাসে তিনি বলেন: ‘ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ! আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সৌরভ তার মায়ের কাছে ফিরে এসেছে।’

এর আগে বৃহস্পতিবার ভোরে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ। ওই দিনই পুলিশি প্রহরায় তাকে সোহেল তাজের বাসায় পৌঁছে দেয়া হয়।

কে বা কারা তাকে অপহরণ করেছিল, বাসায় ফেরার পর থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি সৌরভ।

জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা এলাকা থেকে এক ব্যক্তি সৌরভের বাসায় খবর দেয় যে, সৌরভ নামে একজনকে পাওয়া গেছে। সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে।

Reneta

এরপরই তার পরিবারের সদস্যরা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি’কে বিষয়টি জানান। সেখান থেকে জানানো হয় ময়মনসিংহের পুলিশ সুপারকে ।

ময়মনসিংহের পুলিশ তারাকান্দির একটি অটো রাইস মিলের সামনে গিয়ে সৌরভকে দেখতে পায়। সৌরভ পুলিশকে জানায়, সে দ্রুত তার পরিবারের কাছে যেতে চায়। এজন্য তাকে পুলিশি পাহারায় পরিবারের কাছে নিয়ে আসা হয়।

গত ৯ জুন সোহেল তাজের ভাগ্নে সৌরভ চট্টগ্রাম থেকে অপহরণের শিকার হন। এরপর থেকেই তার পরিবারের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জেরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানায়, এর আগেও গত ১৬ মে রাজধানীর বনানীর একটি বাসা থেকে র‍্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: সোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভোট প্রদান।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে: পরিবেশ ও তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম: ভোট দিয়ে মির্জা আব্বাস

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে ককটেল আতঙ্কে ভোটার সংখ্যা কম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT